আইপিএল ২০২৪-এ প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটাররা

৯. রোহিত শর্মা ( মুম্বই ইন্ডিয়ান্স)

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে এবার রোহিত শর্মার গায়ে। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই অবশ্য তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক তিনিই। ৩৬ বর্ষীয় এই তারকা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে সর্বোচ্চ পাঁচটি আইপিএলের ট্রফি। এছাড়াও আইপিএলের মঞ্চে বহু রেকর্ড রয়েছে এই তারকা ক্রিকেটারের। আইপিএলে ২০৩ ইনিংসে রোহিত শর্মার ব্যাটে এসেছে ৫৩১৪ রান। কিন্তু শেষ দুই মরসুমে রোহিত শর্মার ব্যাটে বড় রানের ঝলক নেই। বরং রান পেতে বারবারই ব্যর্থ হতে দেখা গিয়েছে তাঁকে।

Previous
Page 9 / 10
Next

close whatsapp