দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, তৃতীয় ওডিআইঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও হেড টু হেড
আপডেট করা - Dec 20, 2023 6:26 pm

প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জিততে পারলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন হয়েছে ভারতীয় দলের। দক্ষিণ আফ্রিকার কাছে সেই ম্যাচে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। বিশ্বকাপের পর প্রথম ওডিআই সিরিজ জেতার জন্য এই মুহূর্তে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। পার্লের বোলান্ড পার্কে সেই ম্যাচে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে দলের টপ অর্ডারের ব্যাটিং নিয়ে যে ভারতীয় দল বেশ চিন্তায় রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচে ভারতীয় দলের বোলাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেই ম্যাচেও দলের টপ অর্ডার কিন্তু সেভাবে সফল হতে পারেনি। রুতুরাজ গায়োকয়াড় সেই ম্যাচে যেমন ব্যর্থ হয়েছিল, দ্বিতীয় ম্যাচেও কম রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাদের। তৃতীয়. ম্যাচে নামার আগে যে ভারতীয় দল তাঁর পারফরম্যান্স নিয়ে একটু চিন্তায় থাকবে তা বলাই বাহুল্য। সম্প্রতি ওডিআইয়ে ভাল ফর্মে নেই রুতুরাজ গায়কোয়াড়।
চলতি সিরিজে ভারতীয় দলের হয়ে একমাত্র ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন সাই সুদর্শন। এই ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স করছেন তিনি। পরপর দুই ম্যাচেই অর্ধশতরান পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তৃতীয় ম্যাচেও যে সাই সুদর্শন ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গত ম্যাচে অর্ধশতরান করেছিলেন লোকেশ রাহুলও। সেই দিকেও নজর রয়েছে সকলের।
পিচ কন্ডিশন
বোলান্ড পার্কের পিচ ব্যাটারদের পক্ষেই বারবারই গিয়েছে। এই ম্যাচেও তেমনটা হলে অবাক হওয়ার মতো কিছু নেই। এই ক্রিজে গড় রান ২৫০ হয়। শুধুমাত্র ব্যাটাররাই নয়, এই পিচে স্পিনার এবং পেসার উভয়নই যথেষ্ট সুযোগ পেয়ে থাকেন। তবে এই পিচে টস জিতে যারা প্রথমে ব্যাটিং করেন তাদেরই জয়ের পরিসংখ্যান সবচেয়ে বেশী রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সম্ভাব্য প্রথম একাদশ
দক্ষিণ আফ্রিকাঃ টনি ডে জর্জি, রেজা হেনড্রিকস, রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মালডার, কেশভ মহারাজ, নান্দ্রে বার্গার, লিজ্জাড উইলিয়ামস, বিউরান হেনড্রিকস
ভারঃ. সাই সুদর্শন, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, রিঙ্কু সিং, অক্ষর পটেল, অর্শদীপ সিং, আভেশ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার
হেড টু হেড
ম্যাচ – ৯৩
দক্ষিণ আফ্রিকা জয়ী – ৫১
ভারত জয়ী – ৩৯
ফলাফল হয়নি – ৩
সম্প্রচার বিবরণী
ম্যাচের সময় – বিকেল ৪.৩০ ( ভারতীয় সময়)
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার