জিম্বাবোয়ের জার্সিতে দ্রুততম ওডিআই সেঞ্চুরীর রেকর্ডের মালিক সিকান্দার রাজা
আপডেট করা - Jun 21, 2023 1:28 pm

জিম্বাবোয়ের জার্সিতে তাঁর অভিষেকের পর থেকেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে আসছেন সিকান্দার রাজা। আগামী অক্টোবর মাসে রয়েছে এবারের বিশ্বকাপের আসর। ভারতের মাটিতেই হবে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই আসার ছাড়পত্রের লড়াইয়ে নেমেছে জিম্বাবোয়ে। বিশ্বকাপ যোগ্যতা নির্ণয়ের পর্বেই বিরট সাফল্য গড়লেন জিম্ববোয়ের এই তারকা ক্রিকেটার। জিম্বাবোয়ের জার্সিতে একদিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে দ্রুততম সেঞ্চুরী ইনিংস খেললেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে।
মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল জিম্বাবোয়ে। সেখানেই দুরন্ত ফর্মে ছি্লেন সিকান্দার রাজা। জিম্বাবোয়ের হয়ে কেরিয়ারের অন্যতম সেঞ্চুরী তো করেছেনই। সেইসঙ্গে অন্যতম রেকর্ডও গড়লেন এই তারকা ক্রিকেটার। জিম্বাবোয়ের ক্রিকেটার হিসাবে দ্রুততম ওডিআই সেঞ্চুরী করার রেকর্ড গড়লেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৫৪ বলে সেঞ্চুরী করলেন সিকান্দার রাজা। সেইসঙ্গে তাঁর দক্ষ ব্যাটে ভর করেই যে জিম্বাবোয়ে শিবির বিশ্বকাপের রাস্তাটা আরও প্রশস্ত করল তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের সেরার শি্রোপাও উঠে এল তাঁর হাতে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০২ রানের ইনিংস খেলেছেন সিকান্দার রাজা
জিম্বাবোয়ের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। সুরু থেকে তারাও বেশ ভাল ফর্মেই ছিল। তবে এই দিনটাই ছিল সিকান্দার রাজার। বল হাতে এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছিলেন বিধ্বংসী ফর্মে। একাই কার্যত নেদারল্যান্ডস ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন তিনি। ৫৫ রান দিয়ে নেদারল্যান্ডেসের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়েছিলেন জিম্বাবোয়ের এই ৩৭ বর্ষীয় তারকা ক্রিকেটার। যদিও নেদারল্যান্ডসও কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান করেছিল। ৩১৫ রান করেছিল নেদারল্যান্ডস। জিম্বাবোয়ের বিরুদ্ধে যে বড় চ্যালঞ্জ ছুঁড়ে দিয়েছিল তারা তা বলার অপেক্ষা রাখে না।
যদিো জিম্বাবোয়েও ব্যাট হাতে শুরুটা বেশ ভালভাবেই করেছিল। বিশেষ করে ক্রেগ আরবিন ও সিন উইলিয়ামসের জোড়া অর্ধশকরানের ইনিংসটা জিম্বাবোয়ের জয়ের ভিতটা শক্ত করে দিয়েছিল। কিন্তু এই দুই ক্রিকেটার সাজঘরে ফেরার পরই কানিকটা চিন্তায় পড়ে গিয়েছিল জিম্বাবোয়ে। সেইসঙ্গে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা ছিল নেদারল্যান্ডসও। কিন্তু সিকান্দার রাজার দাপটের সামনে যে এদিন তাদের কারোর পক্ষেই দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না তা তিনি মাঠে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরু তেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। তাঁর ব্যাটে ছিল শুধুই ছয় ও চারের বন্যা। তাঁর সামনে যে ডাচ বোলাররা নাস্তানাবুদ হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। মাত্র ৫৪ বেলেই সেঞ্চুরী করেছিলেন সিকান্দার রাজাা। দিনের শেষে ক্রিজে ১০২ রানে অপরাজিত ছিল সিকান্দার রাজা। সেখানেই তাঁর গোটা ইনিংসটা সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি।