বিশ্বকাপের মঞ্চে শুভমন গিল ভারতীয় দলের প্রধান চাবিকাঠি হবে, মত হরভজন সিংয়ের
আপডেট করা - Jul 1, 2023 5:39 pm

গত মঙ্গলবারই বিশ্বকাপের সূচী ঘোষণা করে দিয়েছে আইসিসি। ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের বিশ্বকাপ। তবে বিশ্বকাপের সূচাী ঘোষণা হওয়ার পর থেকে ভারতীয় দলের দিকেই নজর রয়েছে সকলের। ২০১৩ সালের পর থেকে ভারতীয় দলের ট্রফি ক্যাবিনেটে আইসিসির কোনও ট্রফি নেই। এবার সেই খরা কাটে কিনা তা তো সময়ই বলবে। তবে ভারতীয় দলের বিশ্বকাপের মঞ্চে সাফল্যের রাস্তায় হাঁটতে যে রোহিত শর্মা এবং শুভমন গিল প্রধান ভূমিকা নেবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের।
২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেখানেই ভারতীয়দলের সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারিগড় চিলেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। এরপর অবশ্য দুটো বিশ্বকাপের মঞ্চে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেখানে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয় দল। ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা দুরন্ত ফর্মে থাকলেও শেষপর্যন্ত সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এবার সেই রোহিত শর্মার নেতৃত্বেই মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
এই বছরই ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল
প্রথম ম্যাচেই ভারতীয় দলের সামনে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে সাফল্যের লক্ষ্যে ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপকেই সবচেয়ে বেশী দায়িত্ব নিতে হবে। সেইসঙ্গে এবার শুভমন গিলকে নিয়েও যথেষ্ট আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। শুধু তাই নয় এবার রোহিত শর্মার সঙ্গে তিনিই হয়ত ওপেনও করতে চলেছেন। এই জুটিই এবার ভারতীয় দলের প্রধান অস্ত্র হতে পারে বলে মনে করছেন হরভজন সিং। বিশেষ করে শুভমন গিলের প্রশংসাই শোনা গিয়েছে তাঁর মুখে। চলতি মরসুমে দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চে শুভমন গিল ছিলেন দুর্ধর্ষ ফর্মে।
এই প্রসঙ্গেই তিনি জানাচ্ছেন, “যদি আমি ভারতীয় দলকে নিয়ে কথা বলি, তবে তাদের ওপেনিং পার্টনারশিপ নিয়েই প্রধান কথা বলতে হবে।রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপর অনেককিছু নির্ভর করবে। আমি আশাবাদী যে শুভমন গিল ভারতীয় দলের সদস্য হবে এই বিশ্বকাপে। শুভমন গিলকে যদি না খেলানো হয় সেটা কুবই দূর্ভাগ্যজনক হবে। কারণ এবারের বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান চাবিকাঠি হতে চলেছেন তিনি। ভারতীয় পরিবেশে তিনি অত্যন্ত ভাল ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেন”।
শুভমন গিল ভাল ফর্মে থাকলেও, রোহিত শর্মা কিন্তু এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে নেই। আিপিেলের মঞ্চ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সব জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্বকাপের আগে তিনি ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।