আসন্ন ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত শ্রেয়স আইয়ার
আপডেট করা - Jul 1, 2023 11:59 am

সময় যত এগিয়ে আসছে চিন্তা ততই বাড়তে শুরু করেছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। সেখানে ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোট কাটিয়ে ফিরতে পারেন কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এই মুহূর্তে ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থও ভারতীয় দলের বাইরে রয়েছেন। যদিও শোনাযাচ্ছ শীঘ্রই ভারতীয় দলে যোগ দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ।
কিন্তু চোট সারিয়ে শ্রেয়স আইয়ার কতটা তাড়াতাড়ি ফিরতে পারেন তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত জল্পনা চলছে। এনসিএতে তিনি সুস্থ হয়ে উঠলেও, খুবই ধীর গতিতে সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স আইয়ার। আর সেটাই যে খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরে তা বলার অপেক্ষা রাখে না। সেই নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। শ্রেয়স আইয়ারের বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও তিনি চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাঁর দ্রুত সেরে ওঠা নিয়ে সংশয় রয়েছে।
বর্ডার গাভাসকর ট্রফি চলাকালীনই চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার
কয়েকদিন আগেই শ্রেয়স আইয়ারের এশিয়া কাপের মঞ্চে ফেরা নিয়েও অনিশ্চয়তার কথা শোনা গিয়েছিল। এবারের এশিয়া কাপে যে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত ধন্দ রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলাকালানই চোট পেয়েই ছি্টকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই থেকেই আর ভারতীয় দলে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে।
এবারের আইপিএলেও কলকাতা নাইট রাই়ডার্সের হয়ে নামতে পারেননি শ্রেয়স আইয়ার। বেশ কয়েক মাস আগেই অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়স আইয়ারের। চিকিত্সকদের পর্যবেক্ষণেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই এনসিএ-তে রিহ্যাব শুরু করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। মাঝে শোনা গিয়েছিল যে এশিয়া কাপের মঞ্চে শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল ফিরতে পারেন। কিন্তু তাঁর সেরে ওঠার গতিই যে সেখানে বাধা সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী সেপ্টেম্বরে শুরু হবে এবারের এশিয়া কাপ। যদিও সেখানে ফেরার কোনও সম্ভাবনা নেই এই তারকা ক্রিকেটারের। এরপরই ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। সেখানেও তাঁর ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।