নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী করে রোহিত, দ্রাবিড়ের এলিট তালিকায় শ্রেয়স আইয়ার

Shreyas Iyer
Shreyas Iyer. ( Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images )

বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। সেমিফাইনালের মঞ্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরী ইনিংস খেলেছেন এই তারকা ক্রিকেটার।  সেই সেঞ্চুরী করার সহ্গে রোহিত র্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে এলিট তালিকায় নিজের নাম তুললেন তিনি। তৃতীয় বাতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে পরপর দুই ম্যাচে সেঞ্চুরী করার রেকর্ড গড়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর এই পারফরম্যান্সেই আপ্লুত সকলে। শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সের প্রশংসাতেই এখন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দখালেও সেখানে সেঞ্চুরী ইনিংস খেলতে পারেননি তিনি। যদিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে  আর কোনও ভুল করেননি শ্রেয়স আইয়ার। সেই ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। সেই পারফরম্যান্সের এই ম্যাচেও ধরে রাখলেন তিনি। বিরাট কোহলির সঙ্গে যোগ্য সঙ্গত যেমব দিলেন, তেমনই কতিউই বোলারদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলে ভারতকে বড় রানের দিকে এগিয়েও নিয়ে গেলেন তিনি। সেইসঙ্গে সেঞ্চুরী গড়ে এক বিশেষ রেকর্ডও গড়েছেন তিনি।

৭০ বলে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার

২০১৯ সালে রোহিত শর্মার ওডিআই বিশ্বকাপের মঞ্চে পরপর দুটো ম্যাচে সেঞ্চুরী করার রেকর্ড ছিল। এর আগে প্রথম ভারতী. ক্রিকেচার হিসাবে এই রেকর্ড গড়েছিলেন বর্তমান ভরতেক কোচ রাহুল দ্রাবিড়। ১৯৯৯ সালের বিশ্বকাপের মঞ্চে পরপর দুটো ম্যাচে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন রাহুল দ্রাবিড়। এবার সেই রেকর্ডের তালিকাতেই ঢুকলেন শ্রেয়স আইয়ার। সেমিফাইনালের মঞ্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। আরপ তাতেেই নয়া রেকর্ড গড়েছেন তিনি।

বিরাট কোহলি সাজঘরে ফিরে গেলেও এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলার গতি কমাননি তিনি। শ্রেয়স আইয়ার সবসমই বিধ্বংসী মেজাজে ছিলেন। তাঁর স্কোরবোর্ডের দিকে তাকালেই অবশ্য সেটা ভালভাবে বোঝা যাবে। এদিন স্রেয়স আইয়ারের ১০৫ রানের ইনিংস জুড়ে রয়েছে ৪টি টার ও ৮টি ওভার বাউন্ডারি। আর তাতেই নিউ জিল্যান্ডের তারকা বোলিং লাইনআপকে বিধ্বস্ত করেছিলেন তিনি। শ্রেয়স আইয়ারের এই পারফরম্যান্সের সৌজন্যই যে ভারতীয় দল রানের পাহাড়ে পৌঁছে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপের শুরুর দিকে শ্রেয়স আইয়ারের ব্যাটে রান না থাকার জন্য বিশ্বকাপের মাঝেও নানান সমালোচনা হয়েছিল। এবার সেগুলোরই হয়ত জবাব দিচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

close whatsapp