ম্যাচের সেরার পুরস্কার শাহিন আফ্রিদির হাতে ওঠা উচিত্ ছিল, মনে করছেন ইরফান পাঠান
আপডেট করা - Nov 1, 2023 12:13 pm

বাংলাদেশকে হারিয়ে অবশেষে জয়ের রাস্তায় পিরতে পেরেছে পাকিস্তান। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে হারের সমস্যা দূরে সরিয়ে রেখে জয়ের সরণীতে ফিরেছে পাকিস্তান। সেই ম্যাচেই বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন শাহিন আফ্রিদিষ। কার্যত বোলিং পারফরম্যান্সের জেরেই যে পাকিস্তান জয়ের রাস্তায় ফিরেছিলেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও ম্যাচের সেরার পুরস্কার ওঠেনি তাঁর হাতে। সেই সিদ্ধান্ত নিয়েই খানিকটা অসন্কতুষ্ট প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
বাংলাদেশের বিরুদ্ধে ৯ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন শাহিন আফ্রিদি। সেই থেকেই তাঁর বোলিং পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসের সুর শোনা গিয়েছিল সকলের মুখে। এমন পারফরম্যান্সের মন্যাচের সেরার পুরস্কার শাহিন আফ্রিদির হাতেই ওঠা উটিত্ ছিল বলে মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত তা হয়.নি। ৮১ রানের ইনিংস খেলা ফখর জামনের হাতেই ম্যাচের সেরার সেই পুরস্কার উঠেছিল।
বাংলাদেশের বিরুদ্ধে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন শাহিন আফ্রিদি
এবারের বিশ্বকাপের মঞ্চে অন্যতম প্রধান দাবীদার হিসাবে মাঠে নেমেছিল পাকিস্তান। প্িরথম দুই ্মযাচ জিতে শুরুটা ভালভাবে করলেও, এরপরই ব্যর্থতার সামনে পড়তে হয়েছিল পাক বাহিনীকে। পরপর তিন ম্যাচ হারের পরই তাদের সেমিফাইনালের আশাটা একেবারেই ক্ষীণ হয়ে গিয়েছিল। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে শেষপর্যন্ত ৭ উইকেটে জয় তুলে নিয়েছিল পাকিস্তান। সেই জয়ের পিছনে শাহিন আফ্রিদি যে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এই তারকা ক্রিকেটারের হাতে ম্যাচের সেরার পুরস্কার ওঠা উচিত্ ছিল বলে মনে করছেন ইরফান পাঠান।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামা । তারা সেই দল যাদের আত্মবিশ্বাস একেবারেই তলানীতে ঠেকেছিল। সেই দলের বিরুদ্ধে শুরু থেকেই পাকিস্তানের আক্রমণাত্মক পারফরম্যান্স দেখানোর প্রয়োজন ছিল। সেই কাজটাই খুব ভালভাবে করেছে পাকিস্তান। এই ম্যাচে শৈাহিন আফ্রিদিকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া উচিত্ ছিল”।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শাহিন আফ্রিদি। বাংলাগেশের তারকা ব্যাটারদের সাজঘরে ফেরার রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স যে পাকিস্তান শিবিররকে এবার বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বিরুদ্ধে ৯ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছেন শাহিন আফ্রিদি।