লেজেন্ডস লিগ ক্রিকেটে বদল হল শেষ দুই ম্যাচের সূচী

Naman Ojha and Mohammad Kaif
Naman Ojha and Mohammad Kaif. (Photo Source: Legends League Cricket)

একদিকে করোনা, সেইসঙ্গে আবার চোট আঘাতের সমস্যা। বদলে গেল লেজেন্ডস লিগ ক্রিকেটের শেষ দুই ম্যাচের সূচী। ২৬ জানুয়ারী নয় ইন্ডিয়া মহারাজাস ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে নামবে  ২৭ জানুয়ারী। ২৬ জানুয়ারী হবে এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস ম্যাচ। নাম প্রকাশ না করলেও, কোনও একটি দলে নাকি বেশ কিছু চোট আঘাত রয়েছে। আর তাতেই প্রথম একাদশ নামাতে খানিকটা সমস্যায় পড়েছে সেই দলটি। আর সেজন্যই শেষ দু ম্যাচের সূচী বদলানোর সিদ্ধান্ত লেজেন্ডস লিগ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজকদের।

গত ২১ জানুয়ারী থেকে শুরু হয়েছে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেট। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের প্রাক্তন তারকারা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। যে লিগ ঘিরে প্রথম দিন তেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। প্রথম দিন থেকেই এই প্রতিযোগিতায় দুরন্ত মেজাজে দেখা গিয়েছে ইউসুফ পাঠান, শোয়েব আখতারদের।

কিন্তু খেলায় তো চোট আঘাত থাকবেই, আর সেজন্যই মাঠে দল নামানোর ক্ষেত্রে খানিকটা সমস্যায় পড়েছে একটি দল। আর কোনও প্রতিযোগিতাতেই ক্রিকেটারদের স্বাস্থ এবং সুরক্ষার বিষয়ে সবচেয়ে বেশী নজর দেওয়া হয়। এখানেও তার ব্যতিক্রম নয়। আর সেই কথা মাথায় রেখেই লিগ পর্বের শেষ দুই ম্যাচের সূচী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগের সিইও রমন রাহেজা জানিয়েছেন, “লিগের অ্যাপেক্স কাউন্সিল এবং মেডিক্যাল টিমের থেকে পরামর্শ নেওয়ার পরই সূচী বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও একটি দলের বেশ কিছু ক্রিকেটার চোট আঘাত পেয়েছে। এমন পরিস্থিতিতে ২৬ জানুয়ারী প্রথম একাদশ মাঠে নামার পক্ষে খানিকটা সমস্যায় পড়েছিল তারা। এই কথা মাথায় রেখেই সূচী বদল করা হয়েছে”।

একদিন আগেই কোভিডের জন্য লেজেন্ডস লিগ ক্রিকেট ক্লোজড ডোরে করার কথা ঘোষমা করা হয়েছিল। প্রথম দিকে ওমানে লেজেন্ডস লিগ ক্রিকেটে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু হঠাত্ই করেই গোটা বিশ্বে করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। ওমানেও তাঁর সংখ্যা নেহাত কম নয়। আর সেজন্যই লেজেন্ডস লিগ ক্রিকেটের শেষ পর্বটা ক্লোজডডোরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ দুই ম্যাচের সূচী

২৬ জানুয়ারী  এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, রাত ৮টা

২৭ জানুয়ারী ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, রাত ৮টা

২৯ জানুয়ারী, ফাইনাল, রাত ৮টা

শোনাযাচ্ছে লজেন্ডস লিগ ক্রিকেটের মঞ্চেও নাকি করোনা হানা দিয়েছে। করোনায় নাকি আক্রান্ত হয়েছেন ওয়াসিম আক্রম, হায়দর আলিরা।

 

close whatsapp