এশিয়া কাপের আগে ভারতের রোটেশন পদ্ধতির প্রশংসায় সালমান বাট
আপডেট করা - Aug 14, 2022 3:34 pm

আগামী ২৭ অগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ভারত ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করছে এবারের এশিয়া কাপে। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই ভারতীয় দলকে নিয়ে আশার সুর প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটের। তাঁর ভারতের রোটেশন পদ্ধতির জন্যই তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি বেড়েছে। আবার একইসঙ্গে কোনও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দল গঠন নিয়েও খানিকটা চিন্তা বেড়েছে ভারতীয় দলের। তবে এই ঘটনাটা যে ভারতীয় দলের পক্ষেই গিয়েছে তা নিয়ে কোনও দ্বিমত নেই প্রাক্তন পাক ক্রিকেটারের।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্রী হার হয়েছিল ভারতীয় দলের। গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেনি তারা। শুধু তাই নয় বিশ্বকাপের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এরপরই নিউ জিল্যান্ডের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর থেকেই সমালোচনার সুর চড়তে শুরু করেছিল। এরপরই ভারতীয় শিবিরেও হয়েছিল বেশকিছু রদবদল।
ভারতে রিজার্ভ বেঞ্চের শক্তি বেড়েছে বলেই মনে করছেন সালমান বাট
টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। সেই জা.গায় এখন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেইসঙ্গে রবি শাস্ত্রীর জায়গায় এসেছিলেন রাহুল দ্রাবিড়। সেই থেকেই ভারতীয় দলে শুরু হয়েছিল পরীক্ষা নীরিক্ষা। বেশীরভাগ সিরিজেই ভারতীয় দল নতুন ক্রিকেটারদের খেতে নামিয়েছে। শুধু তাই নয় সিনিয়র ক্রিকেটারদেরও বহু ম্যাচ বিশ্রাম দিতে দেখা গিয়েছে। আর এটাই ভারতীয় দলের অন্যতম অ্যাডভান্টেজ বলে মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে সালমান বাট জানিয়েছেন, “আমার মনে হয় রোটেশন পদ্ধতি ভারতীয় ক্রিকেট দলের এক অন্যতম পদ্ধতি হয়ে দাঁডিয়েছে। বেশীরভাগ ম্যাচেই দেখা গিয়েছে ভারতীয় দল নতুন নতুন ক্রিকেটারদের মাঠে নামিয়েছে। তারা সিনিয়র ক্রিকেটারদের বিশ্বাম দিয়েছে এবং তরুণ ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিয়েছে। আর তাতেই অপশন বেড়েছে এবং কম্বিনেশন গড়ার সময়ও বেড়েছে”।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেই দেখা গিয়েছিল ভারতীয় দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে। সেখানে তরুণ ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিয়েছিলেন বোর্ড কর্তারা। এরপরই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছিল একদিনের সিরিজ। সেখানেও দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তরুণ ক্রিকেটাররা খেলেছিলেন সেখানে।
শুধু সেখানেই নয় আসন্ন জিম্বাবোয়ে সফরেও সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেনব বোর্ড কর্তারা। একেবারেই এশিয়া কাপেই নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।