বিরাট কোহলির ৪৯ তম ওডিআই সেঞ্চুরী দেখে আপ্লুত সচিন তেন্ডুলকর
আপডেট করা - Nov 5, 2023 7:07 pm

দীর্ঘ অপেক্ষার অবসান। ইডেনের বাইশগজে ওডিআই ফর্ম্যাটে ৪৯ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। জন্মদিনের মঞ্চে দাঁড়িয়ে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্ষ করেছেন বিরাট। আর তাতেই গোটা ক্রিকেট দেশ। সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট কোহলিকে ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। বিরাট কোহলির এই রেকর্ড গড়ার পর থেকেই সকলের নজর ছিল একদিকেই। কখন মাস্টার ব্লাস্টারের তরফ থেকে শুভেচ্ছা বার্তা আসে। বিরাটকে শুভেচ্ছা জানাতে খুব একটা বেশী দেরী করেননি সচিন তেন্ডুলকর। তাঁর রেকর্ড বিরাট কোহলি শীঘ্রই ভেঙে দেবেন বলেও আশাবাদী মাস্টার ব্লাস্টার।
এবারের বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলি দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু বারবারই নিজের ৪৯তম সেঞ্চুরীর কাছে গিয়েও ফিরে আসতে হচ্ছিল এই তারকা ক্রিকেটারকে। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন বিরাট কোহলি। জন্মদিনের মঞ্চে সকলের তাঁর কাছ থেকে প্রত্যাশা ছিল একটাই। বিরাটের ব্যাট থেকে ৪৯ তম সেঞ্চুরী দেখা। হতাশ হননি বিরাট ভক্তরা। মনে মনে সচিন তেন্ডুলকরও বিরাট কোহলির ব্যাট হাতে ৪৯ তম ও়ডিআই সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন। এই রেকর্ড গড়তে সচিন তেন্ডুলকরের সময় লেগেছিল ৪৫১ ইনিংস। সেখানে বিরাট কোহলি সময় নিলেন মাত্র ২৭৭ ইনিংস।
২৭৭ ইনিংস খেলেই ৪৯ তম ওডিআই সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি
শেষপর্যন্ত সেই রেকর্ড গড়তে খুব একটা বেশী দেরী করেননি বিরাট কোহলি। কেরিয়ারের ২৭৭ ওডিআই ইনিংসেই ৪৯ তম সেঞ্চুরী করলেন বিরাট কোহলি। ঈর সেই রেকর্ড দেখে আপ্লুত সচিন তেন্ডুলকরও। বিরাট কোহলি তাঁর রেকর্ড স্পর্ষ করার পরই সচিন তেন্ডুলকর টুইট করে লিখেছেন, ভাল খেলেছ বিরাট কোহলি। আমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে ৩৫৬ দিন লেগেছে। তবে আমি আশাবাদী যে আগামী কয়েকটি ম্যাচের মধ্যেই তুনমি ৪০ থেকে ৫০-এ পৌঁছে আমার রেকর্ড ভেঙে দেবে।
Well played Virat.
It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days.
Congratulations!!#INDvSA pic.twitter.com/PVe4iXfGFk— Sachin Tendulkar (@sachin_rt) November 5, 2023
এদিন বিরাট কোহলি যখন মাঠে আসেন সেই সময় ভারতীয় দলের রান ১ উইকেটে ৬২। সেই থেকেই বিরাট ধ্বনীতে বারবার গর্জে উঠছিল গ্যালারী। কাওকেই ফিরালেন বিরাট কোহলি। সেখান থেকে ভারতের হাল যেমন শক্ত হাতে সামাল দিলেন, তেমনই এগিয়ে গিয়েছিলেন নিজের রেকর্ডের দিকেও। সময় যত এগোচ্ছিল বিরাট কোহলির ৪৯ তম সেঞ্চুরীর প্রত্যাশা ততই বাড়তে শুরু করেছিল। অবশেষে ম্যাচের ৪৮ তম ওভারে সকলের স্বপ্নপূরণ। ১২০ বল কেলে সেঞ্চুরী সম্পূর্ণ বিরাট কোহলির।
মাঠের ভিতর সেঞ্চুরী পাওয়ার তৃপ্তির ছাপ বিরাট কোহলির মুখে। অন্যদিকে ইডেনের গ্যালারী তখন বার্থডে বয়ের সেঞ্চুরীর উচ্ছ্বাসে মেতেছে। ক্রিকেটের নন্দনকান আরও একবার স্বাক্ষী রইল ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্তের। এদিন ১০১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১০টি বাউন্ডারি দিয়ে।