জসপ্রীত বুমরার আয়ারল্যান্ড সফর নিয়ে এখনও নিশ্চিত নন রোহিত শর্মা

Jasprit Bumrah
Jasprit Bumrah. ( Image Source: Twitter )

চোটের জন্য প্রায় এক বছরের কাছাকাছি মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। পিঠের সমস্যার জেরে ভারতীদলের বাইরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। যদিও শোনাযাচ্ছে শীঘ্রই ভারতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বারতের সামনে রয়েছে আয়ারল্যান্ড সিরিজ। সবকিছু ঠিকঠাক চললে সেই সিরিজেই ভারতীয়দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। কিন্তু রোহিত শর্মা কিন্তু এখনও পর্যন্ত জসপ্রীত বুমরাহকে নিয়ে সেভাবে নিশ্চিত হতে পারছেন না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব চলছে জসপ্রীত বুমরার।  কয়েকদিন আগেই জসপ্রীত বুমরার একটি ফিটনেস ভিডিও সকলের সামনে এসেছে। সেখানে নেট সেশনে জোরকদমে বোলিং প্রস্তুতি চালাচ্ছেন জসপ্রীত বুমরাহ। তিনি যে এই মুূহূর্তে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন তাও কার্যত স্পষ্ট। কিন্তু চোট থেকে সেরে ওঠার পরই জসপ্রীত বুমরাহ আয়ারল্যান্ডে সফর কররকতে পারবেন কিনা কিংবা তা ঠিক হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

গত সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে সেই প্রসঙ্গ নিয়েই খানিকটা চিন্তার কথা সোনা গিয়েছে রোহিত শর্মার মুখেষ। গতবছর এশিয়াকাপ শুরু হওয়ার আগেই পিঠের সমস্যার জেরে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয়দলের তারক ক্রিকেটার জপ্রীত বুমরা। এরপর একবার বারতীয় দলে ফিরলেও মাঝপথে ফের সেই চোটের জন্যচিটকে গিয়েছিলেন তিনি। সেই থেকেই ভারতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। এশিয়া কাপের পাশাপাসি ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চেও খেলতে পারেননি তিনি। সেই থেকেই জসপ্রীত বুমরাহকে নিয়ে ক্রমসই জল্পনা বাড়তে শুরু করেছিল।

এবারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন রোহিত  শর্মা। তিনি জানিয়েছেন, “যে অভিজ্ঞতা জসপ্রীত বুমরার কাছে রয়েছেতা সত্যিই মাদের দলের কাছেঅত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটি বিরাট চোট কাটিয়ে মাঠে ফিরছেন। সেজন্যই তিনি এই আয়ারল্যান্ড সফরে যেতে পারবেন কিনা তানিয়ে আমি্ নিশ্চিত নই। এখনই সেই প্রসঙ্গ নিয়ে মরা কোনও সিদ্ধান্ত নেই নি”।

এবারের বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও খেলতে পারেননি জসরপ্রীত বুমরাহ। গতবছর এশিয়া কাপের সময়ই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এরপর দীর্ঘদিন বিশ্রামে থাকার পরই ধীরে ধীরে রিহ্যাব শুরু করেছিলেন তিনি। এই মুহূর্তে  শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহ নাকি এনেকটাই সুস্থ রয়েছেন। প্রতিদিন প্রায়সাত থেকে আট ওভার বোলিংও করছেন নেটে। সেই থেকেই জসপ্রীত বুমরার দলে ফেরার সম্ভাবনাও বেড়ে চলেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp