ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৬টি সেঞ্চুরীর মালিক রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Twitter)

এখনও পর্যন্ত দেশের জার্সিতে দুটো বিশ্বকাপ খেলেছেন রোহি্ত শর্মা। ২০১৫ সাল ও ২০১৯ সালের বিশ্বকাপ। দুটো বিশ্বকাপ খেলেই সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ বিশ্বকাপ সেঞ্চুরীর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মা। মাত্র দিুটো বিশ্বকাপ খেলেই ছটি সেঞ্চুরী হাঁকিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবার সেই রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল। সেখানে সেঞ্চুরী করে সচিন তেন্ডুলকরের রেকর্ড তিনি ভাঙতে পারবেন কিনা তা তো সময়ই বলবে। রোহিতের ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামার আগে সকলের মুখে কিন্তু সেই ২০১৯ সালের পারফরম্যান্সের  কথাই শোনাযাচ্ছে।

২০১৯ সালের ইংল্যান্ডের মাটিতে একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরী করে ইতিহাস তৈরি করেছিলেন রোহিত  শর্মা। যদিও সেবার ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। এবার সেই রোহিত শর্মার কাঁধেই নেতৃত্বের দায়িত্ব। সেখাবনে ফের একবার রোহিত শর্মাকে সেই পুরনো ছন্দে দেখা যায় কিনা তা তো সময়ই বলবে।

২০১৫ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের ১৩৭

২০১৫ সালে কেরিয়ারের প্রথম বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন রোহিত শর্মা।  বাংলাদেশের বিরদ্ধে সেই ম্যাচে রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী ফর্মে। ওপেন করতে নেমে ১৩৭ রানের ইনিংস খেলে ভারকতের জয়ের রাস্তাটা তিনিই পাকা করে দিয়েছিলেন। রোহিত শর্মার সেই সেঞ্চুরী ইনিংসে ভর করেই ৩০২ রানে সেই ম্যাচে পৌঁছেছিল ভারতীয় দল। বাংলাদেশ ভারতের সেই রাম টপকাতে পারেনি। ১২৬ বলে রোহিত শর্মার ১৩৭ রানের ইনিংটি সাজানো ছিল ১৪টি চার ও ৩টি ছয় দিয়ে।

২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার ১২২*

২০১৯ সালের বিশ্বকাপ ভারতের জার্সিতে বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। দীর্ঘ বছর পর সেই বিশ্বকাপেই ফিরেছিল রাউন্ড রবিন। সেখানেই প্রথম ম্যাচে ভারতের সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেই সেঞ্চুরী দিয়ে যাত্রা শুরু করেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচে কোমনও তারকা প্রোটিয়া ক্রিকেটারই থামাতে পারেননি রোহিত শর্মাকে। শেষপর্যন্ত ১২২ রানে অপরাজিত  ছিলেন বিশ্ব ক্রিকেটের দ্য হিটম্যান। সেখানেই রোহিত শর্মার ১২২ রানের ইনিংস জুড়ে ছিল ১৪টি বাউন্ডারি। সঙ্গে হাঁকিয়েছিলেন ২টো ওবার বাউন্ডারিও। সেই ম্যাচে রোহিত শর্মার স্ট্রাইকরেট ছিল ৮৪.৭২।

২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ১৪০ রান

দক্ষিণ আফ্রিকার পরই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে নেমেছিলেন রোহি্ত শর্মা। সেখানেই রোহিত শর্মার সামনে বিধ্বস্ত হয়েছিলেন পাক বোলাররা। সেই ম্যাচো ওপেন করতে নেমে রোহি্ত শর্মা করেছিলেন ১৪০। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল বাউন্ডারি ও ওভার বাউন্ডারির ঝলক। পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা একাই মেরেছিলেন ১৪টি বাউন্ডারি। সেইসঙ্গে হাঁকিয়েছিলেন তিনটি ওভার বাউন্ডারিও। স্ট্রাইকরেট ছিল ১২৩.৯।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ১০২ রান

এই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধেও রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী মেজাজে। ব্রিটিস বাহিনীর বিরুদ্ধেও রোহিত শর্মার ব্যাটে এসেছি্ল সেঞ্চুরীর ঝলক। সেই বিশ্বকাপে এটাই ছিল রোহিত শর্মার তৃতীয় সেঞ্চুরী।  ইংল্যান্ডের বিরুদ্ধে ১০২ রানের ইনিংস খেলেছি্লেন রোহি্ত শর্মা। কিন্তু এই ম্যাচে হিটম্যানের ব্যাট থেকে একটাও ওভার বাউন্ডারি দেখা যায়নি। তিনি একাই খেলেছিলেন ১৫টি চার।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার ১০৪ রান

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধেও রোহিত শর্মার সেঞ্চুরী ইনিংসের ধারা অব্যহত ছিল। অন্যান্য ম্যাচগুলোর থেকে এই ম্যাচে যেন রোহিতশর্মা একটু বেশীই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।  সেই ম্যাচের রোহিত শর্মার ব্যাটে ছিল চারও ছয়ের বন্যা। সেই ম্যাচে রোহিত শর্মার ১০৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও পাঁচটি ছয় দিয়ে।

২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বি্রুদ্ধে রোহিত শর্মার ১০৩ রান

২০১৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধেই শেষ সেঞ্চুরী করেছিলেন রোহিত শর্মা। সেই বিশ্বকাপের মঞ্চে এটাই চিল রোহি্ত শর্মার পঞ্চম সেঞ্চুরী। আর তাতেই কার্যত আপ্লুত হয়েছিলেন সকলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে রোহিত শর্মা করেছিলেন ৯৪ বলে ১০৪। সেই ম্যাচেও রোহিত শর্মার ব্যাটে ছিল রানের ঝড়। সেখানেই তাঁর গোটা ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও ২টি্ ওভার বাউন্ডারি। সেই ম্যাচে রোহিত শর্মার স্ট্রাইকরেট ছিল ১০৯.৬।

close whatsapp