তিনবছর পর একদিনের ক্রিকেটে সেঞ্চুরী রোহিত শর্মার, ছুঁলেন রিকি পন্টিংয়ের রেকর্ড

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Twitter )

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচেই তিন বছরের অপেক্ষার অবসান হয়েছে রোহিত শর্মার। একদিনের ফর্ম্যাটে ফের সেঞ্চুরী পেলেন ভারতীয় দলের অধিনায়ক। ২০২০ সালের ১৯ জানুয়ারী শেষবার এরদিনের ফর্ম্যাটে সেঞ্চুরী করেছিলেন রোহিত শর্মা। এপর থেকেই তাঁর ব্যাটে ছিল সেঞ্চুরীর খরা। ২৯টি সেঞ্চুরীতেই দাঁড়িয়েছিলেন তিনি। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে দ্য হিটম্যানের।  সিরিজের শেষ ম্যাচে ১০১ রানের দিুরন্ত ইনিংস খেলেছেন রোহিত শর্মা।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ার পাশাপাশি রিকি পন্টিংয়ের রেকর্ও চুঁয়ে ফেললেন রোহিত শর্মা। এই মুহর্তে সেঞ্চুরীর নীরিখে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়ার পথে রয়েছেন বিরাট কোহলি। সেই পথেই ধীরে ধীরে এগোতে শুরু করল এবার রোহিত শর্মাও। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরী করে রিকি পন্টিংয়ের একদিনের ক্রিকেটে ৩০টি সেঞ্চুরীর রেকর্ড স্পর্ষ করলেন রোহিত শর্মা। আর একটি সেঞ্চুরী করতে পারলেই প্রাক্তন অজি ক্রিকেটারকে ছাপিয়ে যাবেন তিনি।

২০২০ সালে শেষবার একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরী এসেছিল রোহিত শর্মার ব্যাটে

গতবছরই ভারতীয় দলের সবকটি ফর্ম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু হিটম্যানের ব্যাটে সেভাবে রানের ঝলক ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে অবশ্য ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত সেই ম্যাচের পরই ছিটকে গিয়েছিলেন ভারত অধিনায়ক। তবে নতুন বছরের শুরু থেকেই ভাল ফর্মে রয়েছেন রোহিত শর্মা। তবে সেঞ্চুরীর খরাটা কাটাতে পারছিলেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরান পেলেও, সেঞ্চুরী পর্যন্ত পৌঁছতে পারেননি তিনি।

শ্রীলঙ্কার পরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানেই একদিনের সিরিজে প্রথম ম্যাচে বড় রান করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই ৫১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এরপরই তাঁর ব্যাটে যে বড় রান শীঘ্রই আসতে চলেছে সেই বার্তাও শোনা গিয়েছিল রোহিত শর্মার মুখে। ইন্দোরে তৃতীয় ম্যাচেই দেখা গেল সেই চিত্র। শুভমন গিলের সঙ্গে এদিন দ্বিশতরানের পার্টনারশিপ গড়ার পাশাপাশি, তিনবছর পর একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরী করলেন  রোহিত শর্মা। আর তাতেই আপ্লুত সকলে।

এদিন ৮৫ বলে ১০১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল চার ও ছয়ের বন্যা। শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ছিলেন রোহিত শর্মা। শুভমন গিলের সঙ্গে বড় রানের লক্ষ্যতেই ছিলেন তিনি। ১০১ রানের ইনিংসেই রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ১৩টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি। এবার রিকি পন্টিংয়ের রেকর্ড টপকে যাওয়ার অপেক্ষাতেই রয়েছেন হিটম্যান।

close whatsapp