ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাকি চার ম্যাচে ঈশান কিষাণকে ওপেন করানোর পরামর্শ রীতিন্দর সিং সোধির
আপডেট করা - Aug 1, 2022 5:51 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ভারতীয় দলের ওপেনিং নিয়েই সবচেয়ে বেশী চর্চা প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। আর সেটাই কুব একটা পচ্ন্দ হয়নি বিশেষজ্ঞ থেকে প্রাক্তনদের। অনেকেই ঋষভ পন্থকে ওপেনিং করানোর পরামর্শ দিয়েছিলেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুল্ছেন রীতিন্দর সিং সোধি। তাঁর মতে ঋষভ পন্থ নয় বরং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাকি চারটি ম্যাচে ঈশান কিষাণকে দিয়েই ওপেনিং করানো উচিত্।
ঋষভ পন্থকে দিয়ে ওপেনিং করানোর যে দাবী উঠেছে। তাতে একমত নন এই প্রার্তন ভারতীয় অল রাউন্ডার। তাঁর মতে মিডস অর্ডারই ঋষভ পন্থের জন্য একেবারে যোগ্য জায়গা। সেখানে এই তরুণ ক্রিকেটারকে খেলানো হলে, তা ভারতীয় দলের জন্যই যথেষ্ট ভাল হবে বলে মনে করছেন তিনি। একইসঙ্গে সূর্যকুমার যাদবকেও যে ওপেনিং না করানোরই ইঙ্গিত তাও বেশ স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও চারটি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেখানেই ঈশান কিষাণকে ওপেনার হিসাবে পছন্দ এই প্রাক্তন ক্রিকেটারের।
প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা
ভারতীয় দলের হয়ে বেশকিছু ম্যাচেই ঈশান কিষাণ টি টোয়েন্টিতে ওপেনিং করেছেন। কিন্তু সেভাবে সাফল্য পাননি তিনি। সেই থেকেই নানান পরীক্ষা নীরিক্ষাও চলছে ভারতীয় দলে। প্রথম ম্যাচে রোহিত শর্মা সূর্যকুমার যাদবকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন। যদিও সূর্যকুমার একেবারেই সফল হতে পারেননি। ভারতীয় দলের মিডল অর্ডারও অবশ্য ব্যর্থ হয়েছিল সেদিন।
এই প্রসঙ্গে ইন্ডিয়া নিউজে রীতিন্দর সিং সোধি জানিয়েছেন, “আমি কখনোই ঋষভ পন্থে দিয়ে ওপেনিং করানোর পক্ষ্যে সমর্থন করতে পারব না। ভারতীয় দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তিনি। যখন ১৫ থেকে ১৬ ওবারের মাথায় ভারত কঠিন পরিস্থিতিতে থাকে, সেই মুহূর্তে ঋষভ পন্থকে সবচেয়ে বেশী প্রয়োজন থাকে ভারতীয় দলের। তাঁকে মিডল অর্ডারেই ব্যবহার করানো উচিত্। সিমারদের পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফরম্যান্স করেন তিনি”।
ঋষভ পন্থকে নিয়ে এখনও পর্যন্ত রোহিত শর্মা দুটো ম্যাচে ওপেনিং করেছেন। যদিও দুটোর মধ্যে একটাতেও ঋষভ পন্থ কিন্তু একটি ম্যাচেও সাফল্য পাননি। তবুও তাঁকে ওপেনার হিসাবে ব্যবহারের কথা অনেকেই বলেছেন। সেইক্ষেত্রে ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে ঈশান কিষাণের। সেজন্যই বোধহয় ঈশান কিষাণকেই বাকি ম্যাচগুলোতেও ওপেন করানোর জন্য বলছেন রীতিন্দর সিং সোধি।
প্রাক্তন এই ক্রিকেটার মতে নতুন বলেও ঋষভ পন্থ যথেষ্ট সাবলীল। কিন্তু ভারতীয় দলের তাঁর প্রয়োজন সবচেয়ে বেশী মিডল অর্ডারে। সেক্ষেত্রে ঈশান কিষাণকে ওপেন করিয়ে মিডল অর্ডারেই ঋষভ পন্থকে খেলানো উচিত্ বলে মনে করেন তিনি।