ফিরে দেখা আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার সেই দিন গুলো
আপডেট করা - Mar 31, 2023 5:24 pm

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সাল ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা। যদিও মাঝে কেয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর, আইপিএলেলর চ্যাম্পিয়ন ঙওয়ার স্বাদ থেকে বঞ্চিতই থেকেছে কলকাতার নাইটরা। ২০২১ সালে শে,বার আইপিএলের ফাইনালে উঠলেও চেন্নাই সুপার কিংসের বিরুদধে শেষরক্ষা কররতে পারেনি তারা। ফাইনালের মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল দুবারের চ্যাম্পিয়নদের। শুক্রবার থেকেই শুরু হতে চলেছে এবারের আইপিএল।
২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তা তো সময়ই বলবে। এই প্রতিবেদনে অবশ্য কলকাতা নাইট রাইডার্সের সেই সোনালী ইতিহাস নিয়েই আলোচনা করব আমরা। ২০১২ সালের আইপিএলের সেই ফাইনাল এখনও টাটকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের স্মৃতিতে। দুরধর্ষ চেননাই সুপার কিংসের বিরুদ্ধে মনবিন্দর বিসলার সেই পারফর্মযান্স এখনও মনে রয়েছে সকলেরই। ধোনির বিরুদ্ধে গৌতম গম্ভীরের হাত ধরেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স
২০১২ সালের ফাইনালের মঞ্চে একা হাতে সেদিন কলকাতা নাইট রাইডার্সকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন মনবিন্দর বিসলা। সেখানেই তাঁর ব্যাটে দেখা গিয়েছিল রানের ঝড়। শেষ বলে ওভার বাউন্ডারি মেরেি কলকাতা নাইট রাইডার্ সকে জয় এনে দিয়েছিলেন মনবিন্দর বিসলা। ৪৮ েবলে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেইবারের গোটা মরসুমটাই কলকাতা নাইট রািডার্স অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিল। হল হাতে যেমন সুনীল নারিন, সাকিব অল হাসানরা দাপট দেখিয়েছিলেন। তেমনই ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল গৌতম গম্ভীর ইউসুফ পাঠানদের। পঞ্জাবের বিরুদ্ধে জিততে না পারলেও ১৯ রানে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন সুনীল নারিন।
অন্যদিকে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। তিনটি ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছিলেন গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গম্ভীরের দুরধর্ষ ৯৩ রানের ইনিংস নাইটদের এগিয়ে দিয়েছিল পলেঅফের রাস্তাতে। ইউসিফ পাঠান থেকে সাকিব ল হাসান এবং জ্যাক কালিসরাও সেবার নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন । দিল্লির বিরুদ্ধে জ্যাক কালিস ২ উইকেট নিয়ে এবং গুরুত্বপূর্ণ ৩০ রান করে ম্যাচের সেরার পুরষ্কার ছিনিয়ে নিয়েছিলেন।
গৌতম গম্ভীরের হাত ধরে ২০১৪ সালে ফের চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স
আইপিএলের মঞ্চে গৌতম গম্ভীরের হাত ধরেই ২০১৪ সালে পের একবার চ্যাম্পি.ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার অবশ্য দলে বেশ কিছু পরিবর্তন এসেছিল নাইট রাইডার্স শিবিরে। যদিও চ্যাম্পিয়নের মুকুট তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি কলকতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জ্যাক কালিসের ৭২ রানের ইনিংস জয়ের রাস্তা দেখিয়েছিল নাইট রাইডার্সকে। সেই মরসুমেই নাইট রাইডারসের অন্যতম উল্লেখযোগ্য জয়গুলোর মধ্যে একটি হল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ।
১৫০ রান তাড়া করে ৯ উইকেটে সেই ম্যাচ জিতেছিল কলকাতা নাইউট রাইডার্স। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডারসের হয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন গৌতম গম্ভীর। সেই ম্যাচে গম্ভীরের ব্যাট থেকে এসেছিল ৪৫ বলে ৬৩ রানের ইনিংস। গ্রুপ পর্বে সেবার ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেটাই যে থাদের ফাইনালের রাস্তায় অনেক ধাপ এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
ফাইনালের ম়ঞ্চে সেবার প়্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের বিরুদ্ধে বিরাট রানের পাহাড় গড়ে তুলেছিল পঞ্জাব। যদিও সেই বাধাও টপকে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ্মযাচেফ মনীশ পান্ডের ব্যাট থেকে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস এসেছিল। শেষপর্যন্ত পঞ্জাব কিংসের ১৯৯ রানের জবাবে ৩ উইকেটে ফাইনালের মঞ্চে জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
মাঝে কেটে গিয়েছে ৮ বছর। ট্রফির ভাড়ার শূন্য কেকেআরের। এবার সেই ট্রফি ক্যাবিনেটে নতুন কোনও ট্রফি আসে কিনা সেটাই দেখার।