হয় আবার ধারাভাষ্যে প্রত্যাবর্তন বা আইপিএলের কোন দলের সাথে কাজ করতে মুখিয়ে আছেন রবি শাস্ত্রী

নতুন কোচের পদে আবেদনের সময়সীমা ২৬শে অক্টোবর

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

কিছুদিন আগে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সিনিয়র পুরুষদের দলের বিভিন্ন পদ যেমন প্রধান কোচ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ এবং জাতীয় ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স ও মেডিসিনের প্রধানের জন্য আবেদনকারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যাটিং কোচের আবেদনকারীর সময়সীমা ২৬শে অক্টোবর এবং অন্যান্য বিভিন্ন পদের জন্য ৩রা নভেম্বর পর্যন্ত সময় আছে।

উল্লেখ্য, বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রী টি -টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তির পর এই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এটাও জানা গেছে যে শাস্ত্রীর কাছ থেকে রাহুল দ্রাবিড় দায়িত্ব নেবেন। বাকি পদগুলি এখনও চূড়ান্ত করা হয়নি এবং বিসিসিআই শূণ্যস্থান পূরণ করার জন্য ইতিমধ্যেই মাপকাঠি নির্ধারণ করেছে।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, “প্রধান কোচের (টিম ইন্ডিয়া-সিনিয়র পুরুষ) পদের জন্য আবেদন ২৬শে অক্টোবর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে, ব্যাটিং কোচ (টিম ইন্ডিয়া-সিনিয়র পুরুষ) পদের জন্য আবেদন ৩রা নভেম্বর ২০২১ বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে , এবং বোলিং কোচ (টিম ইন্ডিয়া- সিনিয়র পুরুষ) পদের জন্য আবেদন ৩রা নভেম্বর ২০২১, বিকেল  ৫টার মধ্যে জমা দিতে হবে”।

ক্রীড়া বিজ্ঞান এবং মেডিসিন প্রধানের পদ বাদ দিয়ে সকল কোচের জন্য বয়সের মাপকাঠি ঠিক হয়েছে ৬০ বছরের নীচে এবং তাদের প্রত্যেকের সাথে দুই বছরের জন্য চুক্তি করা হবে। রবি শাস্ত্রী, ভরত অরুণ এবং আর শ্রীধর টি -টোয়েন্টি বিশ্বকাপের পর চলে যাচ্ছেন, ব্যাটিং কোচের পদটি এখনও শূন্য। উঠে আসা রিপোর্টগুলিকে বিশ্বাস করলে বলা যায়্য বিক্রম রাঠৌর আরো দুই বছরের জন্য দলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি ২০১৯ সালে দলে যোগ দিয়েছিলেন এবং এখন পর্যন্ত দলের সাথে ভাল কাজ করেছেন। তিনি মিডল অর্ডারের সমস্যা সমাধানে ভালো কাজ দেখিয়েছেন এবং খেলোয়াড়দের নিজেদের প্রকাশ করতে সাহায্য করেছেন। খেলোয়াড়দের সাথে তার ভালো বোঝাপড়া এবং সম্পর্কের কারণে রাঠৌর প্রধান কোচের ভূমিকার জন্য আবেদন করতে পারেন।

রবি শাস্ত্রী ধীরেসুস্থে কাজে ফিরতে চান

অন্যদিকে, শাস্ত্রী কিছুটা ধীর লয়ে আবার ক্রিকেট সংক্রান্ত কাজে ফিরতে চান এবং গত ৪২ বছর ধরে বেশ কয়েকটি ভূমিকা পালন করার পরে এখন খানিকটা বিশ্রামের মুডে। তাঁর পরিচিত বৃত্ত থেকে বলা হয়েছে, “তিনি বেছে বেছে কাজ করবেন। তিনি একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার জন্য উন্মুখ হবেন। সারা বছর ভ্রমণ করতে হবে এমন কাজ এড়িয়ে যাবেন। কমেন্টারিতে ফিরলে তিনি স্বমহিমাতেই ফিরবেন। তাঁর পরিচিত স্বর ক্রিকেট দুনিয়ায় খুব কমই আছেন।”

close whatsapp