রাহুলের জায়গায় গিলকে খেলানো নিয়ে দ্বিধা থাকা উচিৎ নয়, মত শাস্ত্রীর
কেএল রাহুল প্রথম দুই টেস্টে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি
আপডেট করা - Feb 28, 2023 1:37 pm

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচে কেএল রাহুল উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায়, তাঁর জায়গায় শুবমান গিলকে একাদশে অন্তর্ভুক্ত করার দাবী জোরালো হয়েছে। চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের আগে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী অজিদের বিরুদ্ধে কেএল রাহুলের জায়গায় গিলকে খেলানোর পক্ষপাতী।
ভারত ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরে, এখন সিরিজ হোয়াইটওয়াশের দিকে তাকিয়ে আছে। অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকটি পরিবর্তন হওয়া নিশ্চিত। তবে ভারতের একাদশও ইন্দোর টেস্টের জন্য অপরিবর্তিত থাকছে না বলেই খবর পাওয়া গেছে। টিম ম্যানেজমেন্ট ফর্মে না থাকা কেএল রাহুলকে বাদ দিতে পারে এবং তৃতীয় টেস্টের জন্য গিলকে অন্তর্ভুক্ত করতে পারে। তৃতীয় টেস্টের প্রাক্কালে রবি শাস্ত্রী জানিয়েছেন যে আসন্ন ম্যাচের গিলকে অন্তর্ভুক্ত করা উচিৎ।
পারফর্ম্যান্সই শেষ কথা, মনে করছেন রবি শাস্ত্রী
“সে (শুবমান গিল) এই মুহূর্তে খুব ভালো ফর্মে এবং সে স্কোর করুক বা না করুক, ফর্মের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, তার একটি সুযোগ প্রাপ্য। টিম ম্যানেজমেন্ট তার (কেএল রাহুলের) ফর্ম জানে, তারা তার মানসিক অবস্থা জানে। তারা জানে কেন গিলের মতো কাউকে অন্তর্ভুক্ত করা উচিৎ,” শাস্ত্রী আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক পর্বে বলেছেন।
“এখানে সেরা ফর্মের কাউকে চায়, গিলের মতো কাউকে চায় যে রেড হট ফর্মে রয়েছে। সে চ্যালেঞ্জ করবে। তাকে দরজা ঠেলে দলে ঢুকতে হবে। এখন রাহুল সহ-অধিনায়ক নয়, টিম ম্যানেজমেন্টকে একটি সিদ্ধান্ত নিতেই হবে,” যোগ করেছেন শাস্ত্রী।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সিরিজে অনতিক্রম্য ব্যবধানে এগিয়ে থাকায় বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছে। ভারত পরপর ম্যাচ জিতলেও, শাস্ত্রী মনে করেন যে গিলের অন্তর্ভুক্তি দলের সংমিশ্রণকে প্রভাবিত করবে না।
“মোটেই না। মানে, এটা খুবই সহজ। এটা শুধু পারফর্ম্যান্স দ্বারা নির্ধারিত। এটাকে বোর্ডে আটকে রাখতে হবে। এটাই পারফর্ম্যান্স। এটা একজন কোচের জন্য কঠিন ব্যাপার। আমার মনে আছে আমাকে অনেকবার এটা করতে হয়েছে’, শাস্ত্রী শেশে বলেছেন।