আইপিএল ২০২২-এর জন্য নতুন জার্সি উন্মোচন করল রাজস্থান রয়্যালস

তাদের পরিচিত গোলাপী ও নীল রঙের জার্সিতেই দেখা যাবে রয়্যালসের তারকাদের

Rajasthan Royals' jersey
Rajasthan Royals’ jersey. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণের জন্য রাজস্থান রয়্যালস তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি মঙ্গলবার (১৫ মার্চ) বড় ঘোষণা করেছে। উদ্বোধনী মরসুমের চ্যাম্পিয়নরা তাদের পরিচিত গোলাপী এবং নীল রঙের জার্সিতেই খেলবে কিন্তু জার্সির ডিজাইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গোলাপী রঙের একাধিক শেড দিয়ে তৈরি জার্সির উপর অনুভূমিক স্ট্রাইপ রয়েছে।

জার্সির পরিবর্তনের পাশাপাশি রয়্যালসের নজর থাকবে পারফরম্যান্সে পরিবর্তন আনার দিকেও

সেই সঙ্গে জার্সির কলার এবং হাতা গাঢ় নীল রঙের। প্রিমিয়াম ড্রাই ফ্রুট ব্র্যান্ড হ্যাপিলো ফ্র্যাঞ্চাইজির টাইটেল স্পন্সর এবং তাদের লোগোটি জার্সির মাঝখানে রাখা হয়েছে। ডলার, জিও এবং রেড বুলের মতো অন্যান্য স্পনসরদের লোগোগুলিও পোশাকটিতে স্থান পেয়েছে। ইতোমধ্যে, ফ্র্যাঞ্চাইজি দ্বারা পোস্ট করা একটি মজার ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়েছিল। সেই  ভিডিওতে দেখা গেছে সঞ্জু স্যামসন, অধিনায়ক যুজবেন্দ্র চাহাল এবং রেডবুল স্টান্টম্যান রবি ম্যাডিসনকে, যিনি তাঁর দক্ষতা দেখিয়ে জার্সিটি বিতরণ করেছেন। 

“এটি সত্যিই আশ্চর্যজনক ছিল,” বলেছেন রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, যিনি ডেলিভারি হওয়া পোশাকটি গ্রহণ করেছেন। “রবির আশ্চর্যজনক স্টান্টগুলি এমন কিছু ছিল যা আমি ব্যক্তিগতভাবে প্রথমবার দেখেছি, আগে শুধুমাত্র টিভিতে দেখেছি৷” উনি কি কখনও এই স্টান্টটি চেষ্টা করবেন প্রশ্নের উত্তরে স্যামসন বলেছেন, “ক্রিকেট খেলা (হাসি) বন্ধ হয়ে গেলে হয়তো আমি নিজের জন্য এটিও চেষ্টা করব।”

উল্লেখ করা বাহুল্য, জার্সির ডিজাইন প্রকাশিত হওয়ার সাথে সাথে ভক্তরা তাদের মতামত প্রকাশ করেন এবং জার্সির ডিজাইন নিমেষেই ভাইরাল হয়ে যায়। এদিকে, জয়পুর-ভিত্তিক দলটি জার্সি পরিবর্তনের পাশাপাশি ভাগ্যের পরিবর্তনও করতে চাইবে। ২০০৮ সালে উদ্বোধনী সংস্করণে শিরোপা তুলে নেওয়ার পর, আরআর একবারও ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেনি। আসলে, গত কয়েক মরসুমে তাদের পারফরম্যান্স তেমন উচ্চমানের হয়নি।

https://twitter.com/rajasthanroyals/status/1503680104555507718?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1503680104555507718%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fipl-2022-rajasthan-royals-unveil-new-jersey-ahead-of-the-season%2F

যদিও, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা গত মাসে মেগা নিলামে দুর্দান্ত কাজ করেছেন এবং একটি শক্তিশালী স্কোয়াড গঠন করেছেন। অধিনায়ক সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়ালকে নিলামের আগে ধরে রাখা হয়েছিল। দলটি নিলাম ইভেন্টে রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার এবং যুজবেন্দ্র চাহালের মতো আইপিএলের পরিচিত খেলোয়াড়দের কিনেছিল।

আইপিএল ২০২২-এর জন্য রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি কারিয়াপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাককয়, অনুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম গাড়ওয়াল, জেমস নিশ্যাম, নাথান কুল্টার-নাইল, রাসি ফান ডার ডাসেন, ড্যারিল মিচেল। 

close whatsapp