অশ্বিনের অলরাউন্ডার দক্ষতাকে যেভাবে রাজস্থান ব্যবহার করেছে, তা দেখে আপ্লুত হরভজন সিং
আপডেট করা - May 23, 2022 4:53 pm

আইপিএলের ইতিহাসে প্রথমবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। শুধু টেস্ট নয়, তিনি যে টি টোয়েন্টি ফর্ম্যাটেও একজন যোগ্য অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন, সেটাই এবারের আইপিএলে বুঝিয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। রাজস্থানের হয়ে বিভিন্ন পজিশনেই এবার ব্যাটিং করতে নেমেছেন তিনি। আর প্রতিটি জায়গাতেই পেয়েছেন সাফল্য। বল হাতেও রাজস্থান রয়্যালসের অন্যতম প্রধান অস্ত্র তিনি। অশ্বিনের মতো একজনন অলরাউন্ডারকে এমন নিখুঁতভাবে রাজস্থানের ব্যবহার দেখেই আপ্লুত হরভজন সিং।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লিগ পর্বের শেষম্যাচে নেমেছিল রাজস্থান রয়্যালস। প্লেঅফে জায়গা পাকার থেকেই সেই ম্যাচে রাজস্থানের সামনে সবচেয়ে বড় লক্ষ্যটা ছিল লপ্রথম দুই দলের মধ্যে জায়গাটা পাকা করে ফেলা। আর সেই মঞ্চেই রাজস্থানের এই লক্ষ্যপূরণের প্রধান কারিগড় ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ব্যাটের জাদুতেই চেন্নাইয়ের জয়ের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল।
চলতি আইপিএলে বিভিন্ন পজিশনেই এবার রবিচন্দ্রন অশ্বিনকে ব্যাটিংয়ে দেখা গিয়েছে। তিন নম্বর থেকে পাঁচ নম্বর এবং আট নম্বর পজিশনেও রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গিয়েছে। সব জায়গাতেই যথেষ্ঠ সফল হয়েছেন এই তারকা ক্রিকেটার। আর শেষেম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে অশ্বিনের ২৩ বলে ৪০ রানের ঝোরো ইনিংস দেখে তো সকলেই মুগ্ধ হয়েছেন। আর অশ্বিনের এমন অলরাউন্ড পারফরম্যান্সকে সঠিকভাবে ব্যবহার করার জন্য রাজস্থান টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানিয়েছেন হরভজন সিং। তাঁর মতে অশ্বিনের গুন একেবারে সঠিকভাবে বুঝতে পেরেছেন রাজস্থান রয়্যালস।
এবারের আইপিএলে ১১টি উইকেটের সঙ্গে অশ্বিনের রয়েছে ১৮৩ রান
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে হরভজন সিং জানিয়েছেন, “রাজস্থান রয়্যালসকে সত্যিই কৃতিত্ব দিতে হয় অশ্বিনের অলরাউন্ড দক্ষতা বোঝার জন্য। এর আগে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজিই রবিচন্দ্রন অশ্বিনকে এমনভাবে ব্যবহার করতে পারেনি। কোনও ফ্র্যাঞ্চাইজিই এর আগে অশ্বিনের ব্যাটিং দক্ষতাকে কাজে লাগাতে পারেনি। কিন্তু রাজস্থান রয়্যালস শুধু তাঁর ওপর বিশ্বাসই রাখেনি, তাঁকে ওপরের দিকেও ব্যাটিং করার স্বাধীনতা দিয়েছে। আর তিনি ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। অশ্বিনের অলরাউন্ডার হিসাবে দক্ষতাকে একেবারে সঠিকভাবে বুঝতে পেরেছে রাজস্থান রয়্যালস। রবি অশ্বিনও তাদের একেবারে হতাশ করেননি”।
এবারের আইপিএলে উইকেট নেওয়ার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে রানও রয়েছে। ইতিমধ্যেই ১১টি উইকেট যেমন নিয়ে ফেলেছেন তিনি, তেমনই অশ্বিনের ঝুলিতে রয়েছে ১৮৩ রান। শেষম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। চেন্নাইয়ের ১৫১ রানের জবাবে অশ্বিনের ২৩ বলে ৪০ রানের ঝোরো ইনিংসই রাজস্থানকে জয় এনে দিয়েছিল। সেইসঙ্গে তাদের প্রথম দুই দলের মধ্যে থাকাও নিশ্চিত হয়ে গিয়েছিল।
এবার সামনে রয়েছে প্লেঅফ। সেই মঞ্চেও এই পারফরম্যান্স দেখিয়ে অশ্বিন এগিয়ে যেতে পারে কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।