বিশ্বকাপে অন্যান্য দেশের সকলের ভারতকে ফেভারিট বলার পিছনে অন্য অভিসন্ধি দেখছেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তার আগে থেকেই প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা নানান বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ার কারণে এনেকেই ভারতকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবীদার হিসাবে বলতে শুরু করেছেন। সেই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুললেন বারতীয় দলের আরেত তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে ভারতকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবীদার হিসাবে বলে সকলে ইচ্ছাকৃতভাবে টিম ইন্ডিয়ার ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা, বিভিন্ন দেশের প্রাক্তন থেকে বিশেষজ্ঞরইউ এবার ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের  হট ফেভারিট হিসাবে বলতে সুরু করেছেন। তবি রবিচন্দ্রন অশ্বিন এই মন্তব্যের পিছনে কোনওরকম প্রশংসা রয়েছে তা কিন্তু মানতে নারাজ। বরং ভারতীয়  দলের েই তারকা ক্রিকেটারের মতে ভারতের ওপর বাড়তি চাপ বাড়ানোর জন্যই নাকি এই কৌশল নিয়েছেন সকলে। সেইসঙ্গে সেই সকল দেশের ওপর থেকে চাপ কমানোর জন্যই এই কৌশল বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন।

আগামী ৮ অক্টোবর বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারত

২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই সেই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। দীর্ঘ ১২ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে এবারের বিশ্বকা্প। সেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে ভারতকে নিয়ে নানান কথাবার্তা শুরু করে্ছেন অন্যান্য দেশের প্রাক্তন তেকে বিশেষজ্ঞরা। আর সেই মন্তব্যের পিছনে নানান কৌশল দেখতে পাচ্ছেন বারতীদলের তারকা ক্রিতেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে এসবই নাকি ভারতীয় দলের ওপর বাড়তি চাপবৃদ্ধির কৌশল তাদের।

রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “আমি জানি বিশ্ব ক্রিকেটের বিভিন্ন প্রান্তের মানুষেরা ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফেভারিট হিসাবে মনে করবেন। বিশ্বের বিভিন্ন জায়গার ক্রিকেটাররাই এখন এই কৌশলই প্রয়োগ করবে ভারতীয় দলের ওপর চাপ বাড়ানোর জন্য এবং বলে যাবে যে ভারতই এই বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট। এই কৌশল তারা ব্যবরা করে আমাদের ওপর চাপ বাড়াতে এবং নিজেদের ওপর চাপ কমানোর জন্য। ভারত অন্যতম ফেভারিট”।

শেষদুবারের বিশ্বকাপেই টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে পৌঁছেই থামতে হয়েছিল। এবার ঘরের মাঠে নামাটা যে ভারতীয় দলকে খানিকটা হলেও অ্যাডভান্টেজ দেবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp