এক ওভারে বিরাট, ডুপ্লেসিকে ফেরানোটাই এখনও পর্যন্ত মার্কো য়্যানসেনের কাছে সেরা পারফরম্যান্স
আপডেট করা - Apr 24, 2022 7:46 pm

এবারের আইপিএলে এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের সেরা পারফরম্যান্স হয়ত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই হয়ে গিয়েছে। যেখানে সানকরাইজার্স হায়দরাবাদের বোলিং শক্তির সামনে মুখ থুবরে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। অবশ্যই এর নেপথ্য কারিগড় ছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার মার্কো য়্যানসেন। তাঁর দুর্ধর্ষ স্পেলেই এক ওভারে ফিরে গিয়েছেন ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলির মতো ব্যাটার। আর এই পারফরম্যান্সই যেন ভুলতে পারছেন না তরুণ য়্যানসেন।
আইপিএলের মঞ্চে এবারই অভিশেক হয়েছে মার্কো য়্যানসেনের। আর সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন এই তরুণ ক্রিকেটারের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি একাই নিয়েছেন তিন উইকেট। যারমধ্যে এই প্রোটিয়া তারকার শিকার হয়েছেন পাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলি। ভারত তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিায়ক তো য়্যানসেনের বিরুদ্ধে রানের খাতাই খুলতে পারেননি। মাত্র শূন্য রানে বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন য়্যানসেন।
আইপিএলের মঞ্চে এমন পরাফরম্যান্স দেখানোর পর যেন য়্যানসেন নিজেই বিশ্বাস করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। কিম্তু সাদা বলের ফর্ম্যাটে এখনও পর্যন্ত আইপিএলের এই একটা ওভারই তাঁর কাছে সবচেয়ে প্রিয়। এক ওভারে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিকে ফেরাতে পারাটাই তাঁর কাছে সেরা পারফরম্যান্স হিসাবে দেখছেন য়্যানসেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এক ওভারে বিরাট, ডুপ্লেসিকে ফেরান মার্কো য়্যানসেনের
সানরাইজার্স হায়দরাবাদের তকফে একটি ভিডিও সোশ্যাল সাইটে দেওয়া হয়েছে। সেখানেই নিজের মনের কথা জানিয়েছেন মার্কো য়্যানসেন। তিনি বলেছেন, “আমাদের দলের জন্য এটা বড় জয়। এখনও পর্যন্ত সাদা বলের ফর্ম্যাটে এটাই আমার সেরা বোলিং পারফরম্যান্স। নিজের প্রথম ওভারেই সেই তিন উইকেট তুলতে পেরে আপ্লুত। বিশেষ করে এক ওভারে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিকে ফেরানোর অনুভূতিটা অন্যরকম। এরপরই অনুজ রাওয়াতকে ফেরাতে পারি। শুধু আমি একা নই, সকলেই ভাল বোলিং করেছে সেদিন। আশা করি এই জয়ের দারা ধরে রাখতে পারব আমরা”।
শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেছিলেন মার্কো য়্যানসেন। প্রথম বলেই ফাফ ডুপ্লেসিকে ফিরিয়ে দেন তিনি। এরপরই ক্রিজে আসেন বিরাট কোহলি। প্রাক্তন আরসিবি অধিনায়ককে ক্রিজে দাঁড়ানোর সুযোগটাই দেননি তিনি। বিরাটকে ফাঁদে ফেলে শূন্য রানেই সাজরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন য়্যানসেন। আর সেটাই যেন সানরাইজার্স হায়দরাবাদের জয়টা নিশ্চিত করে দিয়েছিল। এই পারফরম্যান্সের ঘোরেই এখ রয়েছেন প্রোটিয়া তারকা।
এই মহূর্তে পরপর পাঁচ ম্যাচ জিতে ১০ পয়েন্ট তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবির বিরুদ্ধে এমন পারফরম্যান্স দেখিয়ে আপ্লুত য়্যানসেনও। এই ধারাই ধরে রেখে এগিয়ে যেতে চান মার্কো য়্যানসেন।