ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৩৪, নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

Netherlands and Afghanistan
Netherlands and Afghanistan. (Photo Source: X(Twitter)

৩রা নভেম্বর, রবিবার, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৩৪ তম ম্যাচে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস এবং হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে।

নেদারল্যান্ডস তাদের আগের ম্যাচটিতে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল। এই ম্যাচটিতে নেদারল্যান্ডস প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ১০ উইকেটে ২২৯ রান তুলতে সক্ষম হয়েছিল। স্কট এডওয়ার্ডস এবং ওয়েসলি বেরেসি যথাক্রমে ৮৯ বলে ৬৮ রান এবং ৪১ বলে ৪১ রান করেছিলেন। বাংলাদেশ মাত্র ১৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল। পল ফান মিকেরেন ৪টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। বাস ডি লিড ২টি উইকেট পেয়েছিলেন। আসন্ন ম্যাচটিতে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

আফগানিস্তানও তাদের আগের ম্যাচে জয় পেয়েছিল। তারা কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল। শ্রীলঙ্কা প্ৰথমে ব্যাটিং করতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে গিয়েছিল। ফজলহক ফারুকী ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়েছিলেন এবং ৪টি উইকেট শিকার করেছিলেন। মুজিব উর রহমান ২টি উইকেট পেয়েছিলেন। আফগানিস্তান ৪৫.২ ওভারে ৩ উইকেটে ২৪২ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। রহমত শাহ ৭৪ বলে ৬২ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। হসমতউল্লাহ শাহিদী এবং আজমতউল্লাহ ওমরজাই যথাক্রমে ৭৪ বলে ৫৮ রান এবং ৬৩ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। আসন্ন ম্যাচটিতেও তারা অবশ্যই জয়ের পথে থাকতে চাইবে।

পিচ কন্ডিশন

লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ পুরোপুরিভাবে বোলিং-বান্ধব। স্পিনারদের জন্য এই পিচটি খুবই ভালো। এখানে ব্যাটাররা সমস্যায় পড়তে পারেন। এই মাঠে ভালো রান করা একেবারেই সহজ কাজ নয়। যে দল টসে জিতবে সেই দল প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে।

সম্ভাব্য একাদশ

নেদারল্যান্ডস

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফান বিক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।

আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।

সম্প্রচার বিবরণী

ম্যাচ – নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান

সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট

close whatsapp