ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ১২, ভারত বনাম পাকিস্তান: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আপডেট করা - Oct 16, 2023 5:37 pm

প্রিভিউ
১২ই অক্টোবর, শনিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১২ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
ভারত এবং পাকিস্তান উভয় দলই এই মুহূর্তে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে। এই দুটি দলই ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত অপরাজিত। রোহিত শর্মার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে। অন্যদিকে, বাবর আজমের নেতৃত্বাধীন দল নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট থেকে মাত্র ৮৪ বলে ১৩১ রান এসেছিল। এই ম্যাচটিতে জসপ্রীত বুমরাহ বল হাতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২১ বলে অপরাজিত ১৩১ রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন মহম্মদ রিজওয়ান। এই ম্যাচটিতে হাসান আলি ১০ ওভারে ৭১ রান দিয়েছিলেন এবং ৪টি উইকেট তুলে নিয়েছিলেন। আসন্ন ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
সম্ভাব্য একাদশ
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
পাকিস্তান
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহীন আফ্রিদি, হারিস রউফ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
বিরাট কোহলি – এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার এখন খুব ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে তিনি যথাক্রমে ১১৬ বলে ৮৫ রান এবং ৫৬ বলে অপরাজিত ৫৫ রান করেছিলেন।
আবদুল্লাহ শফিক – ওডিআই বিশ্বকাপের মঞ্চে নিজের প্ৰথম ম্যাচেই শতরান করতে সক্ষম হয়েছেন পাকিস্তানের এই প্রতিভাবান ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ১০৩ বলে ১১৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া – এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিতে ব্যাট হাতে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১টি এবং আফগানিস্তানের বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচটিতে তিনি ৮ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন।
মহম্মদ নওয়াজ – নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে ৪৩ বলে ৩৯ রান করেছিলেন এবং বল হাতে ১টি উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি ১টি উইকেট শিকার করেছিলেন।
বোলার
জসপ্রীত বুমরাহ – তিনি এখন খুব ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত ৬টি উইকেট নিয়েছেন।
হাসান আলি – তিনি নাসিম শাহের বদলি হিসেবে পাকিস্তান দলে জায়গা পেয়েছিলেন। তিনি এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এই টুর্নামেন্টে তার নামে বর্তমানে ৬টি উইকেট রয়েছে।
উইকেটরক্ষক
কেএল রাহুল – তিনি এখন দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ১১৫ বলে অপরাজিত ৯৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
রোহিত শর্মা, আবদুল্লাহ শফিক, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ নওয়াজ, কুলদীপ যাদব, হাসান আলি, শাহীন আফ্রিদি, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক)।