বিশ্বকাপ ২০২৩, ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ

England vs Srilanka
England vs Srilanka. ( Image Source: Twitter )

বৃহস্পতিবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুকি হতে চলেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।  বিশ্বকাপের েই ম্যাচ দুই দলের কাছেই এই মুহূর্তেো মরণ বাঁচন ম্যাচ। আফগানমিস্তানেকর কাছে হারের পরই ইংল্যান্ডের সেমিফাইনালের রাস্তাটা অনেকটচা কঠিন হয়ে গিয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থাও যে খুব একটা ভাল তা বলা যায় না। লিগ টেবিলে দুই দলই কার্যত একই স্থানে রয়েছে।  আট নম্বর পজিশনে রয়েছে শ্রীলঙ্কা। তাদের থেকে মাত্র এক ধাপ এগিয়ে সাত নম্বর পজিশনে রয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ জিতে শেষ পর্যন্ত কোন  শিবিরে স্বস্তি ফেরে তা তো সময়ই বলবে।

এবারের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের গায়ে ফেভারিুটের তকমাই ছিল। কিন্তু প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। এওখনও পর্যন্ত চারটি ্মযাচের মদ্যে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ব্রিটিশ বাহিনী। শেষ ্মযাচে আফগানিস্তানের মতো দলের কাছেও হেরে গিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারেভারে এগিয়ে থেকে নামলেও ইংল্যান্ড যে অত্যন্ত সাবধানী তা বলার অপেক্ষা রাখে না।  একইসঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারও ইংল্যান্ড শিবিরে নেই।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডঃ জো রুট, ডেভিড মালান, হ্যারি ব্রুক, ক্রিস ওকস, বেন স্টোকস, ডেভিড উইলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড

শ্রীলঙ্কাঃ চরিথ আসালঙ্কা, পাথুম নিসাঙ্কা, দুশন হেমন্থ, ধনঞ্জয় ডিসিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, মহিস থিকসানা, কাসুন রজিথা, দুলশন মদুসঙ্কা

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড মালানঃ এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ডেভিড মালান। এখনও পর্যন্ত বিশ্বকাপের ম়্চে ১৯২ রান করেছেন ডেভিড মালান। স্ট্রাইকরেট রয়েছে ১০৬.০৭। ডেভিড মালানকে অধিনায়ক করা যেতে পারে।

পাথুম নিসাঙ্কাঃ শ্রীলঙ্কার হয়ে শেষ তিনটি ম্যাচেই অর্ধশতরান করেছেন পাথুম নিসাঙ্কা। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১৬৬ রান করেছেন তিনি। পাথুম নিসাঙ্কার গড় রয়েছে ৪১.৫০।

অলরাউন্ডার

বেন স্টোকসঃ এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচ খেলেছেন বেনস্টোকস। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাত্র পাঁচ রান করতে পেরেছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে বেন স্টোকস অর্ধশতরান পেয়েছিলেন।

বোলার

দিলশন মদুশঙ্কাঃ এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন দিলশন মদুসঙ্কা। এখনও পর্যন্ত ১১টি উইকেট তুলে ফেলেছেন তিনি। তাঁর ইকনমি রেট রয়েছে ৬.১৩। গড় রয়েছে ২১.১৮।

আদিল রশিদঃ ইংল্যান্ডের এবারের বিশ্বকাপে দ্বিতীয় উইকেট পেয়েছেন আদিল রশিদ। এখনও পর্যন্ত ছটি উইকেট তুলে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর ইকনমি রেট রয়েছে ৫.১৮।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য প্রথম একাদশ

জস বাটলার( সহ অধিনায়ক ), কুশল মেন্ডিস, জো রুট, ডেভিড মালান ( অধিনায়ক ), হ্যারি ব্রুক, বেন স্টোকস, পাথুম নিসাঙ্কা, ডেভিড উইলি, আদিন রশিদ, কাসুন রজিথা, দিলশন মদুশঙ্কা