পরপর তিন ম্যাচ হেরে রবীন্দ্র জাদেজার ওপর চাপ বাড়ছে, মনে করছেন সনীল গাভাসকর
আপডেট করা - Apr 4, 2022 2:18 pm

আইপিএলে হারের হ্যাটট্রিক হয়েছে চেন্নাই সুপার কিংসের। নতুন অধিনায়ক হিসাবে শুরুটা একেবারেই ভাল ভাবে করতে পারেননি রবীন্দ্র জদেজা। পরপর তিন ম্যাচ হেরে তিনি যে একেবারেই স্বস্তিতে নেই, তা এখন বেশ স্পষ্ট। পঞ্জাব কিংসের কাছে হারের পর রবীন্দ্র জাদেজার চোখেমুখেও সেই ছাপ স্পষ্ট ছিল একেবারে। এবার জাদেজােকে নয়ে সংশয় প্রকাশ প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভসকরের। পরপর তিন ম্যাচ হেরে এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসে সবচেয়ে চাপে রয়েছে জাদেজা, মনে করছেন গাভাসকর।
১৫ বছরের আইপিএলের ইতিহাসে এই প্রথমবার চেন্নাই সুপার কিংস এতো খারাপ ফলাফল করেছে। আইপিএলের প্রতম ম্যাচ হারা তো রয়েছেই। এবারের আইপিএলের শুরুটাই হারের হ্যাটট্রিক দিয়ে করেছে চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নদের এমন ফলাফল অনেকেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে চেন্নাই সমর্থরকরা তো একেবারেই এই ফলাফল মানতে পারছেন না।
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংসরে বোলিং থকে ব্যাটিং পারফরম্যান্স। বিশেষ করে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ একেবারেই মুখ থুবরে পড়েছিল সেই ম্যাচে। পঞ্জাব কিংসের কাছ ৫৪ রানে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আর তা দেখেই এবার চিন্তিত প্রাক্তন তারকা থেকে কিংবদন্তীরাও। বিশেষ করে রবীন্দ্র জাদেজাকে নিয়েই বেশী চিন্তা সুনীল গাভাসকরের।
চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স দেখে উদ্বিগ্ন সুনীল গাভাসকর
চেন্নাইয়ের ম্যাচ শেষে গাভাসকর রবীন্দ্র জাদেজাকে নিয়ে জানিয়েছেন, “আমার মনে মনে হয় এই মুহূর্তে দলের নতুন অধিনায়ক সবচেয়ে বেশী চাপে রয়েছেন। হ্যা মহেন্দ্র সিং ধোনিকে তিনি অবশ্যই পাশে পাবেন, কিন্তু তাঁকে নিয়ে সমালোচনা থামবে না, কারণ এখনও পর্যন্ত একটিও ম্যাচে জেতেনি চেন্নাই। খুব দ্রুতই এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে চেন্নাই সুপার কিংসকে। তারা ঘুরে দাঁড়াতে পারবেন, কারণ এখনও পর্যন্ত ১১টি ম্যাচ বাকি রয়েছে। গত মরসুমে কেকেআর কী করেছিল তা আমরা সকলেই দেখেছি”।
রবিবাসরীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যটিং করে ১৮০ রান করেছিল পঞ্জাব কিংস। আইপিএলের মঞ্চে সেই রান তাড়া করে জেতাই যায়। কিন্তু চেন্নাই সুপার কিংসের ব্যটিং লাইনআপ এদিন সাতের ঘরের মতো ভেঙে পড়েছিল পঞ্জাব কিংসের বোলারদের সামনে। একমাত্র শিবম দুবে লড়াইটা করলেও, যোগ্য সঙ্গতের অভাবে তিনিও শেষপর্যন্ত মাঠে থাকতে পারেননি।
আর তা নিয়েই সুনীল গাভাসকর খানিকটা হতাশ। তাঁর মতে শিবম দুবে সেই সময় আক্রমণাত্মক ক্রিকেট খেললেও, ধোনিরও উচিত ছিল আরেকটু দায়িত্ব নেওয়া। আগে ধোনি যেমন রানের ধারাটা অব্যহত রাখতেন, সেটা এবার করতে পারেননি। ধোনির খানিকটা ধীর গতির ক্রিকেটই নাকি এদিন চেন্নাইয়ের হারের অন্যতম কারণ বলে মনে করেন সুনীল গাভাসকর।