নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর মহম্মদ সিরাজকে প্রশংসায় ভরালেন রোহিত শর্মা

Rohit Sharma and Mohammed Siraj
Rohit Sharma and Mohammed Siraj. (Image Source: BCCI)

শ্রীলঙ্কার পর নিউ জিল্যান্ড। দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন মহম্মদ  সিরাজ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯০ রানে জিতেছে টিম ইন্ডিয়া। যদিও সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সিরাজের ফর্ম নিয়ে আপ্লুত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে দিন যত এগোচ্ছে ততই  ম্যাচে নিজের ভূমিকা বোঝার দক্ষতা আরও বাড়ছে মহম্মদ সিরাজের। সেইসঙ্গে দল মহম্মদ সিরাজের থেকে কী চাইছে সেই বোঝাপড়াটা  ক্রমশ ভাল হচ্ছে । এটাই যে  মহম্মদ সিরাজের সাফল্যের প্রধান অস্ত্র হয়ে উঠছে তা মানতে দ্বিধা নেই রোহিত শর্মার।

জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের প্রধান পেসারের দায়িত্ব এখন মহম্মদ সিরাজের কাঁধেই। বিশেষ করে একদিনের ফর্ম্যাটে তাঁকে সামনে রেখেই বোলিং লাইনআপ সাজাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেখানে যে মহম্মদ সিরাজ এখনও পর্যন্চ হতাশার কোনও জায়গা রাখে নি তা বলার অপেক্ষা রাখে না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের পর সেজন্যই তো তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত অধিনমায়ক রোহিত শর্মা।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সিরাজকে

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম ম্যাচেই চার ুইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ম্যাচেও েই তারকা ক্রিকেটারের ঝুলিতে ছিল জোড়া উইকেট। গুরুত্বুূপূর্ণ সময়ে সবসময়ই উইকেট নিয়ে ভারতীয় দলকে জয়ের রাস্তায় এগিয়ে যেতে সাহায্য করেছেন তিনি। এই বছরই ঘরের মাঠে রয়েছে একরদিন্র ফর্ম্যাটের বিশ্বকাপ। সেখানে যে মহম্মদ সিরাজ ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই রোহিত শর্মা জানিেয়েছেন, “তাঁর সম্বন্ধে এর আগেও বহুবার কথা বলেছি আমি। তিনি যত বেশী ক্রিকেট খেলছেল, ততই নিজের বোলিং সম্বন্ধে আরও ভালভাবে অবগত হয়ে উঠছেন মহম্মদ সিরাজ। আমার মনে হয় এই খেলায় বোঝাপড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের দক্ষতা বুঝতে পারাটাই প্রধান বিষয়। যেই মুহূর্তে তুমি সেটা বুঝে উঠতে পারবে, দলের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তিনি। শেষ কয়েকবছরে সিরাজ সেটাই করে দেখাতে পেরেছেন। যে ফর্ম্যাটই হোক না কেন, তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন”।

দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডকে হারানোর পরই সিরিজ পকেটে পুড়েছিল ভারতীয় দল। সামনেই রয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগোতে এই সিরিজ যে ভারতীয় দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই শেষ ম্যাচে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার টেস্টের মঞ্চে নামার অপেক্ষায় সিরাজ।

close whatsapp