ভারতের বিরুদ্ধে জয় পেলেও, মহম্মদ রিজওয়ানের চোট নিয়ে অস্বস্তিতে পাকিস্তান
আপডেট করা - Sep 5, 2022 4:15 pm

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের বদলা সুপার ফোরের মঞ্চেই নিয়েছে পাকিস্তান। ভারতের বিরাট রান তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল পাক বাহিনী। সেইসঙ্গে ফাইনালের দিকেও অগ্রসর হয়ে গিয়েছে তারা। আর পাকিস্তানের এই জয়ের প্রধান কারিগড় হলেন মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপে এখনও অনেকটা পথ চলার বাকি রয়েছে পাকিস্তানের। সেই লক্ষ্যে এগোনোর আগেই চট আঘাতের চিন্তা পাক শিবিরে। এবার মহম্মদ রিজওয়ানকে বাড়ছে পাক শিবিরের ভাবনা।
ভারতের বিরুদ্ধে উইকেট কিপিং করাকালীনই একটি বাউন্সার বাঁচাতে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন মহম্মদ রিজওয়ান। চোটটা যে বেশ গুরুকর ছিল, তা মাঠে দেখেই বোঝা যাচ্ছিল। বে্কায়দায় পড়ে গিয়েছেই সেই চোট পেয়েছিলেন তিনি। যদিও গোটা ম্যাচই খথেলেছিলেন মহম্মদ রিজওয়ান। ভারতের বিরুদ্ধে পাকিস্তানেকর জয়ের প্রধান নায়কও চিলেন তিনি। কিন্তু সেই চোট যে রিজওয়ানকে বেশ অস্বস্তিতে রেখেছিল তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের বিরুদ্ধে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মহম্মদ রিজওয়ান
ফিল্ডিং করার সময় বারবারই তাঁকে ডান পায়ের চোট নিয়ে অস্বস্তিতে দেখা গিয়েছে। চোট পাওয়ার পর তো ম্যাচও বেশকিছুক্ষণ বন্ধ ছিল। মাঠেই মহম্মদ রিজওয়ানের চিকিত্সা হয়েছিল। যদিও ফিল্ডিং কররার পাশাপাশি ব্যাটিংয়ে এদিন দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন মহম্মদ রিজওয়ান। তাঁর ৭১ রানের ইনিংসে ভর করেই ভারতকে হারাতে পেরেছিল পাকিস্তান। কিন্তু সেই রিজওয়ানকে নিয়েই খানিকটা চিন্তায় রয়েছে পাকিস্তান শিবির। যদিও তাঁর চোট কতটা গুরুত্বপূর্ণ তা এখনই পাক শিবির তরফে জানানো হয়নি।
শোনাযাচ্ছে ম্যাচ শেষের পরই নাকি মহম্দ রিজওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডান পায়ের পেশীতে চোট পাওয়ায় মহম্মদ রিজওয়ানের এমআরআই স্ক্যানিংও করা হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষাতেই রয়েছে এখন পাকিস্তান শিবির। এবারের এশিয়া কাপের শুরু থেরকেই একের পর এক চোটের ধাক্কা খেয়েছে পাকিস্তান। ছিটকে গিয়েছে শাহিন আফ্রিদি। চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি শাহনওয়াজ দাহানি, ছিটকে গিয়েছেন মহম্মদ ওয়াসিমও।
এবার যদি এই তারকা ক্রিকেটারও ছিটকে যান, তবে পাকিস্তানের যে চিান্তা বাড়বে তা বলাই বাহুল্য। যদিও ভারতের বিরুদ্ধে ওপেন করতেই নেমেছিলেন মহম্মদ রিজওয়ানষ এবং পাকিস্তানের জয়ের কারিগড়ও তিনি। তাঁর বিধ্বংসী ৭১ রানেরপ ইনিংসে ভর করেই ভারতের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান শিবির। সেই রিজওয়ানের চোট নিয়েই এখন খানিকটা চিন্তায় রয়েছে পাকিস্তান।