মিচেল মার্শকে নিয়ে চিন্তা বাড়ছে দিল্লির, চোটের জন্য আগামী ৩ থেকে ৪ ম্যাচেও নেই তিনি
আপডেট করা - Apr 13, 2022 3:39 pm

চোট আঘাতের সমস্যা যে পিছু ছাড়ছে না দিল্লি ক্যাপিটালসের। সদ্য গত ম্যাচে জয়ের আইপিএলের দ্বিতীয় জয় পেয়েছে দিল্ল ক্যাপিটালস। সামনে রয়েছে আরও কয়েকটা কঠিন ড়াই। কিন্তু তার আগে আপও একটা ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। চোটের জন্য আরও তিন থেকে চারটি ম্যাচে দেখা যাবে দলের অন্যতম সেরা অল রাউন্ডার মিচেল মার্শকে। কয়েকদিনের মধ্যে তাঁর দলে ফেরার ব্যপারে সকলে আশাবাদী থাকলেও,, এখনই দিল্লি ভক্তরা মাঠে দেখতে পারবেন না মিচেল মার্শকে।
চোট নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছিলেন মিচেল মার্শ। সেই থেকেই এখানে তাঁর চিকিত্সা এবং রিহ্যাব শুরু হয়ে গিয়েছিল। বিশবের অন্যতম সেরা ফিজিও রয়েছে এবার দিল্লি ক্যাপিটালস শিবিরে। তাঁর তত্ত্বাবধানেই চলছে মিচেল মার্শের রিকভারি। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। আর তাতেই দিল্লি ক্যাপিটালস শিবিরে যে চিন্তা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের আইপিএলের মেগা নিলাম থেকে মিচেল মার্শকে প্রায় সাড়ে ছয় কোটি টাকা দিয়ে এবার কিনেছে দিল্লি ক্যাপিটালস। অলরাউন্ডার এবং মিডল অর্ডারের সমস্যা মেটানোর জন্যই এই তারকা অজি ক্রিকেটারকে এবার দলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে এবার দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম নেপথ্য কারিগড়ও ছিলেন তিনি। আর সেজন্যই ওয়ার্নারের পাশাপাশি তাঁকেও এবার দিল্লি ক্যাপিটালস তুলে নিয়েছিল।
চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ নন মিচেল মার্শ
কিন্তু চোটের কারণে সেই মিচেল মার্শকে কবে থেকে তারা মাঠে পাবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা দিল্লি ক্যাপিটালস শিবিরের সামনে। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই হিপ জয়েন্টের পেশীতে চোট পেয়েছিলেন মিচেল মার্শ। আর সেই চোটের জন্যই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আর সেই খবর পাওয়ার পর থেকেই চিন্তা বেড়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরের। যদিও এরপরই তাঁকে আইপিএলে যোগ দেওয়র ছাড়পত্র দিয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আরও তিন থেকে চার ম্যাচে নেই মিচেল মার্শ
নির্ধারিত সময়ের আগে তিনি চলেও এসেছিলে, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। কেকেআর ম্যাচের আগে অবশ্য তাঁকে নিয়ে স্বস্তির বানী শোনা গিয়েছিল দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিংয়ের গলা থেকে। তিনি বলেছিলেন ১০ এপ্রিল থেকেই নাকি মিচেল মার্শকে পাবে তারা। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। চোট সারিয়ে এখনও পর্যন্ত খেলার মতো জায়গায় আসতে পারেননি মিচেল মার্শ। তাঁর রিহ্যাব চললেও এখনও নাকি সেরে উঠতে বেশকিছুদিন সময় লাগবে এই অজি তারকার। আগামী তিন থেকে চারটি ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
আগামী ১৬ এপ্রিল আরসিবির বিরুদ্ধে নামবে দিল্লি। তারপরই তাদের সামনে রয়েছে পঞ্জাব কিংস। সেই দুই ম্যাচেও দলের এই তারকা ক্রিকেটারকে পাবে না তারা। আর এই খবর যে দিল্লি শিবিরের কাছে সত্যিই বড় দুঃসংবাদ তা বলার অপেক্ষা রাখে না।