ইংল্যান্ডের ক্রিকেটারদের রূঢ় দিক বার করে আনতে বললেন মাইকেল ভন

ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার না-পসন্দ অ্যাশেজজয়ী ইংলিশ অধিনায়কের

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জো রুট এবং তাঁর সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন বাকি অ্যাশেজ সিরিজে তাদের রূঢ় দিক বার করে আনার জন্য। মাইকেল ভনের মনে হয়েছে বর্তমান দল খুব বেশি ভদ্র এবং বলেছেন যে অজিদের হারানোর জন্য তাদের খানিকটা কঠোর হতে হবে।

ভনের মতে ক্রিকেটারদের ভদ্র আচরণ ছেড়ে নিজেদের রূঢ় দিক প্রকাশ্যে এনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত  

অস্ট্রেলিয়া প্রথম দুই টেস্টেই ইংল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করেছে। প্রধানত তাদের ব্যাটারদের ব্যর্থতার কারণে ব্রিসবেন এবং অ্যাডিলেড উভয় স্থানেই হেরেছে সফরকারী দল। ইংল্যান্ডের উদ্বোধনী জুটি রোরি বার্নস এবং হাসিব হামিদ ইংল্যান্ডের হয়ে সবচেয়ে হতাশাজনক। 

ফক্স ক্রিকেটের ফলো-অন পডকাস্টে কথা বলতে গিয়ে, মাইকেল ভন স্বীকার করেছেন যে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট দলের ব্যক্তিরা বেশীই ভালো। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক চান যে তাঁরা অস্ট্রেলিয়ার উপর যেন চাপ সৃষ্টি করে। তিনি বলেছেন, “ইংল্যান্ডের ম্যানেজমেন্ট টিম সম্পর্কে আমি এটাই বলতে চাই। তারা বেশী ভালো লোক। তারা এখন সেই পর্যায়ে আছে যেখানে তাদের কিছু পরিবর্তন করতে হবে। এইংল্যান্ডের উচিত তাদের রূঢ় দিকটি বার করে আনা। তাতে হয়তো তাদের কোমলতা নষ্ট হবে, কিন্তু হতে পারে এর ফলে দলের প্রত্যেক ক্রিকেটার একরোখা হয়ে গেল। আমি চাই দলের মধ্যে কঠিন মানসিকতার কাউকে।”

ইংল্যান্ড এখনও এক ইনিংসে একবারও ৩০০ পার করতে পারেনি, এই মুহূর্তে তাদের সর্বোচ্চ স্কোর প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯৭। ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি দল নির্বাচন এবং রুটের অধিনাকত্বও প্রশ্নের মুখে পড়েছে।

ভন লক্ষ্য করেছিলেন যে ইংল্যান্ডের খেলোয়াড়রা তাদের প্রতিপক্ষের সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছে, যা তিনি তাঁদের নিজেদের সময়ে খুব কমই করেছিলেন। ৪৭ বছর বয়সী ক্রিকেটার তাঁদের দেশের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ার প্রতি বন্ধুত্ব এবং শত্রুতার অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন। 

“এটা খুব সুন্দর। খেলার সকালে আমি দেখতে পেলাম তারা সবাই মিচেল স্টার্ক এবং নাথান লায়নের সাথে কথা বলছে। স্টিভ ওয়ার সাথে আমার কোনো দিন কথা হয়নি। খেলার সকালে আমি গ্লেন ম্যাকগ্রা বা শেন ওয়ার্নের সাথে গিয়ে কথা বলার সাহস পেতাম না।  এখানে সবকিছুই কিছুটা বন্ধুত্বপূর্ণ। আমি হলে তাদের সাথে খুব একটা বন্ধুত্ব করতাম না। তাদের সাথে যে কোন উপায়ে বিবাদে জড়িয়ে তাদের ঘেঁটে দেওয়ার চেষ্টা করতাম।” 

close whatsapp