আইপিএলের নিলামে মনোজ তিওয়ারি, চুড়ান্ত তালিকায় বাংলার ১৪ ক্রিকেটার
আপডেট করা - Feb 1, 2022 7:07 pm

মঙ্গলবারই আইপিএলের নিলামের চুড়ান্ত ৫৯০ জনের নাম ঘোষণা করেছে বোর্ড। আর সেখানেই এবার বাংলার মনোজ তিওয়ারিও। এই মুহূর্তে বাংলার ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। সবকিছু ঠিক ঠাক চললে প্রাক্তন বাংলার অধিনায়ক তথা মন্ত্রীকে এবারের আইপিএলের ম়ঞ্চেও দেখা যেতে পারে। ৫৯০ জনের চুড়ান্ত তালিকায় বাংলার ১৪ জন ক্রিকেটারের মধ্যে নাম রয়েছে মনোজ তিওয়ারিও। ২০১৮ সালে শেষবার আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।
মঙ্গলবার আইপিএল নিলামের চূড়ান্ত খসড়া প্রকাশিত করেছে বোর্ড। আসন্ন মেগা নিলামে যে ৫৯০ ক্রিকেটারকে নিয়ে হবে লড়াই, তাদের নামই এবার জানিয়ে দেওয়া হয়েছে। সেখানেই রয়েছে বংলার ১৪ জন ক্রিকেটার। আর সবথেকে বড় চমক প্রাক্তন বাংলা অধিনায়ক তখা এই মুহূর্তে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও রয়েছেন সেই তালিকায়। যা দেখে আপ্লুত বাংলার অসংখ্য ক্রিকেটপ্রেমী।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে আয়োজন হতে চলেছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় নিলামের আসর। যেখানে অংশগ্রনের জন্য গোটা ক্রিকেট বিশ্বজুড়ে ১২০০ এরও বেশী ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছিলে। সেখান থেকেই কাটছাঁট করে ৫৯০ জনের নাম চূড়ান্ত করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বোর্ড কর্তারা। দশ দলের আইপিএলের নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ।
চুড়ান্ত তালিকায় বাংলা থেকে সুযোগ পেয়েছেন ১৪ জন ক্রিকেটার। সেখানেই নাম রয়েছে মনোজ তিওয়রিরও। এছাড়াও রয়েছেন ঋদ্ধিমান সাহা, মুকেশ কুমার, ঈশান পোড়েলদের মতো ক্রিকেটাররা। যদিও মনোজ তিওয়ারির নাম ঘিরেই বিশেষ চর্চা বিভিন্ন মহলে। শেষবার ২০১৮ সালে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন মনোজ তিওয়ারি। এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি আইপিএলের ম়ঞ্চে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, সেই সময়ের দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে সুপার জায়ান্টসদের হয়েও খেলেছেন তিনি। এছাড়া পঞ্জাব কিংসের হয়েও খেলেছেন এই তারকা ক্রিকেটার। আইপিএলে ৯৮টি ম্যাচে রয়েছে ১৬৯৫ রান। যারমধ্যে রয়েছে ৭টি অর্ধশতরান এবং বেশকিছু উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। এবারের আইপিএলে মনোজ তিওয়ারির বেস প্রাইজ ৯০ লক্ষ।
২০২১ সালেই ক্রিকেটের সঙ্গে রাজনীতির মঞ্চে পা রাখেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে বিধায়ক তো হনই, সেইসঙ্গে পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রীের দায়িত্বও পান মনোজ তিওয়ারির। আসন্ন মরসুমের জন্য বাংলার রঞ্জি ট্রফির স্কোয়াডেও ছিল মনোজ তিওয়ারির নাম। তিনি যে এখনও আইপিএলে খেলতে চান সেকথাও মনোজের মুখে বারবার শোনা গিয়েছে। এখ শুধুই দেখার তিনি আইপিএলে জায়গা করে নিতে পারেন কিনা।