মহেন্দ্র সিং ধোনির প্রস্তুতি শুরু, সুরাটের স্টেডিয়ামে চেনা ছন্দে ক্যাপ্টেন কুল
আপডেট করা - Mar 7, 2022 8:58 pm

মহেন্দ্র সিং ধোনি কবে থেকে প্রস্তুতি শুরু করছেন। চেন্নাই ভক্তদের সামনে মুখে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে অপেক্ষার অবসান। মাঠে নেমে পড়লেন ক্যাপটেন কুল। আর নেটেই একের পর এক ছয়ের বন্যা ধোনির ব্যাট থেকে। সেই ছবি দেখেই মুগ্ধ সকলে। রবিবারই আইপিএলের সূচী প্রকাশিত হয়ছে। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামচে ধোনিক চেন্নাই সুপার কিংস। তাই আর দেরী নয়, শুরু করে দিলেন প্রস্তুতি।
এবারের আইপিএল একটি রাজ্যেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মহারাষ্ট্রের চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল আয়োজিত হতে চলেছে। মুম্বইয়ের তিনটি মাঠ ও পুণেতে হবে এবারের মেগা আইপিএল। চেন্নাইয়ের প্পথম ম্যাচই এবার হবে ওয়াংখেড়েতে। ধোনিদের বেশীরভাগ ম্য়াচই সেখানে। সেজন্য প্রস্তুতি শিবিরের জন্য এবার ভেন্যু বদলেছে চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে এবার চেন্নাই সুপার কিংস প্রস্তুতি সারছে সুরাটে। কারণ মুম্বইয়ের মাঠের পিচের সঙ্গে নাকি সুরাটের মাঠের এই পিচের সাদৃশ্য রয়েছে। সেজন্যই এমন সিদ্ধান্ত।
গত রবিবার থেকেই সেখানে নেমে পড়েছে চেন্নাইযের কিংসরা। আর প্রথম দিন থেকেই স্ব মেজাজে মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর আইপিএলের মঞ্চেই অধিনায়ক হিসাবে দেখা যায় ধোনিকে। গতবার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এবারও ধোনির লক্ষ্য সেই চ্যাম্পিয়ন হওয়াই। তবে আইপিএল শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। সবচেয়ে বেশী দামে নেওয়া দীপক চাহারকে এবার শুরু থেকেই হয়ত পাবে না তারা।
Get Set 🚁#THA7A #WhistlePodu 🦁💛 pic.twitter.com/glslDfdnni
— Chennai Super Kings (@ChennaiIPL) March 7, 2022
সেজন্যই ধোনির নতুন ব্লুপ্রিন্ট তৈরি করাও শুরু হয়ে গিয়েছে। সুরাটে প্রস্তুতি শুরু করতে আসার সময় সুরাটের ক্রিকেট ভক্তদের থেকে এক অসাধারণ স্বাগত পেয়েছে তারা। ধোনিকে দেখার জনয স্টেডিয়ামের বাইরে জমে গিয়েছিল ভিড়। এখন শুদুই মহেন্দ্র সিং ধোনির মাঠে নামার অপেক্ষায় ধোনি ভক্তরা।
এবারের আইপিএলে ধোনির চেন্নাইয়ের ম্যাচ
চেন্নাই বনাম কলকাতা, ২৬ মার্চ
চেন্নাই বনাম লখনউ, ৩১ মার্চ
চেন্নাই বনাম পঞ্জাব কিংস, ৩ এপ্রিল
চেন্নাই বনাম হায়দরাবাদ, ৯ এপ্রিল
চেন্নাই বনাম বেঙ্গালুরু, ১২ এপ্রিল
চেন্নাই বনাম গুজরাত, ১৭ এপ্রিল
চেন্নাই বনাম মুম্বই, ২১ এপ্রিল
চেন্নাই বনাম পঞ্জাব, ২৪ এপ্রিল
চেন্নাই বনাম হায়দরাবাদ, ১ মে
চেন্নাই বনাম বেঙ্গালুরু, ৪ মে
চেন্নাই বনাম দিল্লি ক্যাপিটালস, ৮ মে
চেন্নাই বনাম মুম্বই, ১২ মে
চেন্নাই বনাম গুজরাত, ১৫ মে
চেন্নাই বনাম রাজস্থান, ২০ মে
মুম্বইয়ের সঙ্গে আইপিএলের মঞ্চে অন্যতম সফল দলের তকমা রয়েছে চেন্নাই সুুপার কিংসের। নানান জল্পনা চললেও এবারও চেন্নাইয়ের অধিনায়ক সেই মহেন্দ্র সিং ধোনি। সুরাটের মাঠে ধোনির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নেটে নেমেই শুরু হয়ে গিয়েছে ধোনির ওভার বাউন্ডারির বন্যা। যা দেখে স্বস্তি পেতেই পারে চেন্নাই সুপার কিংস ভক্তরা।