লোকেশ রাহুলের নেতৃত্বে জিম্বাবোয়ের উদ্দেশে রওনা ভারতীয় দলের

KL Rahul
KL Rahul. ( Image source: Twitter/bcci )

প্রথমে শিখর ধওয়ান অধিনায়ক নির্বাচিত হলেও হঠাত্ই সেই সিদ্ধান্ত বদল হয়েছে। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন লোকেশ রাহুল। আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে থাকলেও, শেষপর্যন্ত চোট সারিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন লকেশ রাহুল। প্রথমে ঠিক ছিল এশিয়া কাপেই প্রথমবার নামবেন তিনি। কিন্তু শুক্রবারই বদলে গিয়েছে সেই সিদ্ধান্তটা। এবার জিম্বাবোয়ে সফরেই নামতে চলেছেন লোকেশ রাহুল। তাও আবার অধিনায়ক হিসাবেই।

চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও, একেবারে এশিয়া কাপে নামার আগে লোকেশ রাহুলের ফর্ম দেখে নিতে চাইছে ভারতীয়টিম ম্যানেজমেন্ট। এনসিএ-ক ফিটনেস ট্রেনার এবং চিকিত্সকরা তাঁর ফিটনেস নিয়ে সবুজসংকতেত দেওয়ার পরই জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের একদিনের শিবিরে সংযুক্ত করা হয় লোকেশ রাহুলকে। রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর ভারতীয় দের সহ অধিনায়কের দায়িত্ব উঠেছে লোকেশ রাহুলের কাঁধেই।

সেই কথা মাথায় রেখেই জিম্বাবোয়ে সফরে শুধু ভারতীয় দলে তাঁর আগমনই নয়, অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছেন বোর্ড কর্তারা। আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের  সিরিজে নামবে ভারতীয় দল। শনিবারই সেই সিরিজ খেলার উদ্দেশে  লোকেশ রাহুলের তত্ত্বাবধানে রওনা দিলটিম ইন্ডিয়া। প্রথমে অধিনায়ক থাকলেও, লোকেশ রাহুলের প্রত্যাবর্তনের পর জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্বই এখন শিখর ধওয়ানের কাঁধে।

চোটের জন্য প্রায় আড়াই মাস ভারতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল

এবারের আইপিএলে ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন লোকেশ রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে ৫০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। শুধু তাই নয় গোটা আইপিএলে লোকেশ রাহুলের ঝুলিতে ছিল দুটো সেঞ্চুরীও। সদ্য সমাপ্ত ক্যাশরীচ লিগে লোকেশ রাহুল করেছেন ৬১৬ রান। আইপিএল শেষের পরই ছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সেখানেই রোহিত শর্মা সহ বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়ায়, লোকেশ রাহুলের কাঁধেই ছিল নেতৃত্বের দায়িত্ব।

কিন্তু সেই সিরিজে নামার২৪ ঘন্টা আগেই চোট পেয়ে ছিটকে যান লোকেশ রাহুল। এরপর থেকেই  আর ভারতীয় দলের জার্সিতে কোনও ম্যাচে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সহ সবকটি সিরিজেই বিশ্রামে ছিলেন লোকেশ রাহুল। একসময় শোনা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার। সেইভাবে প্রস্তুতিও চলচিল তাঁর।

কিন্তু সেই সময়ই করোনায় আক্রান্ত হন লোকেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  নামা হয়নি এই তারকা ক্রিকেটারের। এশিয়া কাপের দলে তাঁকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু এতদিন আন্তর্াতিক মঞ্চের বাইরে থাকার পর দলে ফিরে তিনি সেরা পারফরম্যান্স দেখাতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছিল এক নতুন জল্পনা। সেই সমস্ত কথা বিচার করেই ফের একবার জিম্বাবোয়ে সফরে লোকেশ রাহুলকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে লোকেশ রাহুলের নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া।

close whatsapp