অ্যাসেজের পরই টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত, জানালেন রুট
আপডেট করা - Jan 3, 2022 6:44 pm

অ্যাসেজের পরেই কী ইংল্যান্ডের অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন জো রুট। এই অ্যাসেজেই কী শেষবার টেস্ট অধিনায়ক হিসাবে দেখা যাবে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটারকে। সিডনি টেস্টে নামার আগে রুটের ইঙ্গিত তো তেমনই। আর তাতেই জল্পনা তুঙ্গে। অ্যাসেজের মাঝে নয়। তবে এই সিরিজের পরই নিজের অধিনায়কত্বের ভমিকা যাচাই করে দেখবেন রুট। তখনই নাকি সমস্ত উত্তর সকলে পাবেন।
অ্যাসেজ শুধু ক্রিকেট সিরিজ ন, এই সিরিজ যে ইংল্যান্ডএবং অস্ট্রেলিয়ার মধ্যে সম্মানের লড়াই তা বলার অপেক্ষা রাখে না। এই মঞ্চের ব্যর্থতা যেমন বহু ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দিয়েছে। তেমনই বহু ক্রিকেটারকে সাফল্যের শিখরেও পৌঁছে দিয়েছে। কিন্তু এবারের অ্যাসেজে ভাগ্য দেবতা একেবারেই প্রসন্ন নন জো রুটের ওপর।
দু ম্যাচ বাকি থাকতেই. অ্যাসেজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। এখন তাদের সামনে হোয়াইট ওয়াশ বাঁচানোর লড়াই। যদিও অপর পক্ষ থেকে সিরিজ ৫-০ করার হুমকি আগেই দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অধিনায়ক রুটের ওপর চাপ যে ক্রমশই বাড়ছে তা বেশ স্পষ্ট। আর সেই থেকেই কী অ্যাসেজের পর জো রুট কোনও বড়সর সিদ্ধান্ত নিতে চলেছেন?
অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, অ্যাসেজের পরই অধিনায়কত্ব নিয়ে ভাবনা- জো রুট
চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে রুট জানিয়েছেন, ‘এই মুহূর্তটা সত্যিই আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। আমি জানি এরপর আমাকে বহু প্রশ্নোত্তরের সম্মুখীন হতে হবে। কিন্তু এখন অবশ্য এসব নিয়ে ভাবছি না। সিরিজ শেষের পরই ভবিষ্যত নিয়ে ভাবব’।
আর জো রুটের এমন মন্তব্যের পর থেকেই ব্রিটিশ ক্রিকেট মহলে জল্পনা বাড়ছে। তবে কী বড়সর সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন জোরুট। সিডনিতে চতুর্থ টেস্টে অধিনায়ক হিসাবে অ্যালেস্টার কুককে টপকে যাবেন তিনি। সেই রুটই এখন বিতর্কের বেড়াজলে জড়িয়ে রয়েছেন। কয়েকদিন আগেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক সরাসরি এই ব্যর্থতার জন্য জো রুটকে দায়ী করেছিলেন।
শুধু তাই ইংল্যান্ডের অধিনায়ক পদ থেকে রুটকে সরানোর দাবী জানিয়েছিলেন আর্থারটন। আবার তেমনই রুটের পাশে দাঁড়িয়েছেন বেন স্টোকস। রুটের পরিবর্ত অধিনায়ক হিসাবে অনেকের মুখেই শোনাযাচ্ছে স্টোকসের কথা। কিন্তু সেই স্টোকস কিন্তু রুটকেই অধিনায়ক চান। পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে।
তবে হাতে এখনও শেষ দুটে ম্যাচ রয়েছে। সম্মান বাঁচাতে এই দুটো ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান ব্রিটিশ অধিনায়ক জো রুট। সিরিজ শেষের পর দেশের মাটিতে পা রাখতে না রাখতেই যে একের পর এক প্রশ্নবান তাঁর দিকে ছুটে আসবে, তা এখন থেকেই বুঝতে পারছেন তিনি। তবে সবকিছুর উত্তর দিতেও প্রস্তুত রয়েছেন রুট। একইসঙ্গে দেশে ফিরেই ভবিষ্যত নিয়েও ভাবনার কথা জানিয়েছেন তিনি।