নাগপুরে দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ
আপডেট করা - Sep 22, 2022 4:59 pm

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলানো হয়নি জসপ্রীত বুমরাহকে। ভারতীয় দলে তাঁর অনুপস্থিতি যে কত বড় প্রবাব ফেলে তা এশি.য়া কাপের মঢঞ্চ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই টের পেয়েছে ভারতীয় দল। সবকিছু ঠিকঠাক চললে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। গত ম্যাচে দলে থাকলেও, সেভারে নিজের প্রভাব বিস্তারকরতকে পারেননি উমেশ যাদব।তাঁর জায়গাতেই খেলানো হবে জসপ্রীত বুমরাহকে।
গত সপ্তাহেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেখানেই চোট সারিয়ে ফিরেছেন জলপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। বিশ্বরাপে নামার আগে ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চলেছে। আর সেখানেই প্রথম ম্যাচের পর কিন্তু বেষশ চিন্তায় পড়ে গিয়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের বোলিং লাইন আপ।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেননি জসপ্রীত বুমরাহ
দ্বিতীয় ম্যাচে নামার আগেই দলের কম্বিনেশন নিয়ে আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মহম্মদ সামি করকোনায় হয়ে ছিটকে যাওয়ার পরই উমেশ যাদবকে ভারতীয় দলে ডাকা হয়েছে। কিব্তু তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই। সেই সমস্ত কথা বিচার করে তাঁর জায়গাতেই এবার জসপ্রীত বুমারাহকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসহ্গে প্রথম ম্যাচে ভারতীয়বোলারদের ব্যর্থতাতো রয়েছেই।
প্রথম ম্যাচে জসরপ্রীত বুমরাহ খেলতে পারেননি। ভারতীয় দল বড় রান করলেও, বোলারদের ব্যর্থতায় কিন্তু অ্স্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অধরাই রয়ে গিয়েছে তাদের। প্রথম ম্যাচে ৪ ওবারে ভুবনেশ্বর কুমার একাই দিয়েছেন ৫২ রান।একইরকমবাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন হর্শল পটেলও। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন তিনিও। এই দুই বোলারের ব্যর্থতা কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। সেইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সময়ও ক্রমশ কমে আসছে।
তার আগে দলের বোলারদের এমন পারফরম্যান্সে চিন্তা বাড়াটাই তো স্বাভাবিক। এই মুহূর্তে ভারতীয় দলেরপ্রধান বোলার জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ম্যাচেই হয়ত ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি। সামনের পাঁচ ম্যাচের মধ্যে তো জসপ্রীত বুমরাকেও দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নাগপুরে ভারত জিততে পারে কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সকলে।