আগামী সপ্তাহেই এনসিএ-তে ফিটনেস ট্রেনিংয়ে জন্য যোগ দিচ্ছেন ঈশান কিষাণ
আপডেট করা - Jun 20, 2023 5:18 pm

সদ্য শেষ হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে হারতে হয়েছে ভারতীয় দলকে। ২০৯ রানে সেই হারের ক্ষত এখনও পর্যন্ত বেশ দগদগেই রয়েছে ভারতীয় শিবিরের। এখন অবশ্য কয়েকদিনের বিশ্রাম। আগামী জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানে নামার আগেই স্ট্রেন্থ এবং কন্ডিশনিং ট্রেনিংয়ের জন্য এনসিএ-তে যোগ দিতে চলেছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ।
আগামী সপ্তাহেই এনসিএ-তে যোগ দিতে চলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। যদিও তিনি একাই নন, ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও যোগ দেবেন এই স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই নতুনভাবে শুরু করতে চলেছে ভারতীয় দল। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল দুটো টেস্ট ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চলেছে ভারতীয় শিবির। আসন্ন বিশ্বকাপের আগে যে এই সফর থেকেই চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষাটা শুরু হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেন ঈশান কিষাণ
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে থাকলেও, শেষপর্যন্ত সেখানে নামার সুযোগ হয়নি ঈশান কিষাণের। কেএস ভরতকেই ফাইনালের মঞ্চে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও কেএস ভরত সেভাবে সফল হতে পারেননি। এবার ওয়েস্ট ইন্ডিজেক বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে যে তিনিও ভারতীয় দলের সঙ্গে থাকতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই এবার এনসিএ-তে যাচ্ছেন ঈশান কিষাণও।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে উইকেট কিপার ব্যাটার হিসাবে ঈশান কিষাণ যে এই মুহূর্তে প্রথম চয়েজ, তা বলার অপেক্ষা রাখে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে টেস্ট খেলতে নামবে্ ভারতীয় দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ঈশান কিষাণ সুযোগ পেলে হয়ত খুব অএকটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। এছাড়া এবারের দলীপ ট্রফি থেকেও নামতে তুলে নিয়েছেন ঈশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের সি্রিজের জন্যই যে নাম তুলে নিয়েছেন তিনি।
এটাই যে ঈশান কিষাণের টেস্ট সিরিজে খেলার একটা ইঙ্গিত দিচ্ছে তা যথেষ্ট স্পষ্ট। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর কয়েকদিনের বিশ্রামে রয়েছেন ভারতীয়দলের ক্রিকেটাররা। আগামী সপ্তাহ থেকেই ভারতীয় দলের ক্রিকেটাররা যোগ দিচ্ছেন এনসিএ-তে।