আইপিএল ২০২২, ম্যাচ ৬০: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬৭ রানে হারিয়ে ব্যাঙ্গালোর ভালো ফর্মে আছে
আপডেট করা - May 21, 2022 2:56 pm

প্রিভিউ
আইপিএল ২০২২-এর ৬০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস যখন মুখোমুখি হবে, তখন দুটি দলই জয়লাভের পাশাপাশি নিজেদের নেট রান রেট উন্নত করার চেষ্টা করবে কারণ উভয় দলের নেট রান রেটই ঋণাত্মক অবস্থায়। দুই দল যখন এই মরসুমে আগেরবার মুখোমুখি হয় তখন পিবিকেএস ৫ উইকেটে জেতে। পাঞ্জাবের আগের ম্যাচে রাহুল চাহারকে একেবারেই ছন্দে দেখায়নি। তাঁর ফর্ম দলের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, আরসিবি আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬৭ রানে জিতে দুর্দান্তভাবে টুর্নামেন্টে ফিরে এসেছে। বিরাট কোহলির ফর্ম দলের উদ্বেগের কারণ হলেও, টপ অর্ডারের বাকি ব্যাটাররা যথেষ্ট ভরসা জোগাচ্ছেন। বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ ছাড়া বাকিরা ছন্দে আছেন।
পিচ রিপোর্ট
ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচে ব্যাটারদের জন্য সহায়তা থাকবে বলে আশা করা যায় এবং টসজয়ী দল প্রথমে বোলিং করার কথা ভাবতে পারে। হ্যাজেলউডের মতো ব্যাক-অফ-আ-লেংথ বোলিং করা বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন।
সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, শাহনাজ আহমেদ, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, চামা মিলিন্দ, জশ হ্যাজেলউড।
পাঞ্জাব কিংস
জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, ঈশান পোড়েল, অর্শদীপ সিং।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ফাফ ডু প্লেসি – আগের ম্যাচে ৫০ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। ১৩২.৭৬ স্ট্রাইক রেটে ৩৮৯ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
শিখর ধাওয়ান – বাঁ-হাতি ওপেনারও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে রয়েছেন, ৩৮১ রান করে ষষ্ঠ স্থানে। শেষ পাঁচ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন।
অলরাউন্ডার
গ্লেন ম্যাক্সওয়েল – ব্যাটে-বলে দুই বিভাগেই অবদান রাখছেন। ১৬৭.৮২ স্ট্রাইক রেটে ১৯৩ রান করার পাশাপাশি ৬.৮৬ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছেন।
লিয়াম লিভিংস্টোন – মিডল অর্ডারে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। ১৮৪.২১ স্ট্রাইক রেটে ৩১৫ রান করেছেন। পার্টটাইম স্পিন বোলিংয়ের দ্বারা তিনটি উইকেটও নিয়েছেন।
বোলার
ওয়ানিন্দু হাসারাঙ্গা – আগের ম্যাচে ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এই আইপিএলে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ বোলার হয়েছেন। ২১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন।
কাগিসো রাবাডা – মরসুমের শুরুর দিকে বিশেষ সাফল্য না পেলেও বিগত কয়েকটি ম্যাচে বিধ্বংসী ফর্মে আছেন। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় চতুর্থ স্থানে আছেন।
উইকেটকিপার
দীনেশ কার্তিক – ২০০ বা তার বেশী রান করা কোন ব্যাটারের মধ্যে তাঁর ২০০ স্ট্রাইক রেট সর্বোচ্চ। ২১টি চার ও ২১টি ছয়ের সাহায্যে মোট ২৭৪ রান ক্করেছেন।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, ভানুকা রাজাপাকসা, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), কাগিসো রাবাডা, রাহুল চাহার, জশ হ্যাজেলউড।