আইপিএল ২০২২, ম্যাচ ৫৫: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে ব্যাটারদের বাছা বিবেচক সিদ্ধান্ত হবে
আপডেট করা - May 8, 2022 4:19 pm

প্রিভিউ
চেন্নাই সুপার কিংস রবিবার আইপিএল ২০২২-এর ৫৫তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে এবং মরসুমের মাঝখানেই অধিনায়ক পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তারা আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে ১৩ রানে হেরেছে।
অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আগের ম্যাচে জিতে প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তারা দশ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে এবং একটি জয় তাদের অবস্থানকে সুদৃঢ় করবে। আগের ম্যাচে চোটের জন্য না খেলা অক্ষর প্যাটেল ও পৃথ্বী শ এই ম্যাচে ফেরেন কি না সেই দিকে নজর থাকবে।
পিচ রিপোর্ট
ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য অনুকূল হলেও সম্প্রতি বোলাররা সুবিধা পাচ্ছেন। গতিতে বৈচিত্র্য আনা বোলারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা। ১৭০-এর কাছাকাছি স্কোর আশা করা যেতে পারে।
সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, মইন আলি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্রাভো, মাহীষ ঠীকশানা, মুকেশ চৌধুরী।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), শ্রীকার ভরত, রভম্যান পাওয়েল, রিপাল প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অনরিখ নর্কিয়া, খলিল আহমেদ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
রুতুরাজ গায়কওয়াড় – ১৩৪.৫১ স্ট্রাইক রেটে ২৬৫ রান করে সিএসকের সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্টের প্রথম দিকে রান না পেলেও যখন থেকে ওপেনিনহ সঙ্গী হিসেবে ডেভন কনওয়ে এসেছেন, তখন থেকে রুতুরাজকে ছন্দে দেখাচ্ছে।
ডেভিড ওয়ার্নার – ৪টি হাফ সেঞ্চুরিসহ ৩৫৬ রান করেছেন ১৫৬.৮২ স্ট্রাইক রেটে। আগের ম্যাচে ৯২* ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন।
অলরাউন্ডার
রবীন্দ্র জাডেজা – অধিনায়কত্ব ছাড়ার পর অনেক মুক্তভাবে ব্যটিং ও বোলিং করছেন। আগে নিজের চার ওভারের কোটা সম্পূর্ণ করছিলেন না তবে এখন অনেক নিয়মিত বোলিং করছেন। ১১৬ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন।
বোলার
মাহীষ ঠীকশানা – পাওয়ারপ্লে হোক বা ডেথ ওভার, ইনিংসের বিভিন্ন সময়ে তাঁকে বোলিংয়ে আনা হয়েছে এবং তিনি সাফল হয়েছেন। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ৭.৪২ ইকোনমি রেটে।
কুলদীপ যাদব – ১৭.১৬ গড়ে ১৮ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ইতোমমধ্যেই চারবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
উইকেটকিপার
ঋষভ পান্ত – খুব বড় ইনিংস খেলতে না পারলেও নিজের পরিচিত দ্রুত গতিতেই রান করছেন। ১৫০.২৮ স্ট্রাইক রেটে ২৬০ রান করেছেন।
চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ব্যাঙ্গালোর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), মিচেল মার্শ, ঋষভ পান্ত, আম্বাতি রায়ুডু, রভম্যান পাওয়েল, রবীন্দ্র জাডেজা, মুকেশ চৌধুরী, মাহীষ ঠীকশানা, কুলদীপ যাদব, খলিল আহমেদ।