বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

প্রাথমিকভাবে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এখন সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছে

Cheteshwar Pujara and Lungi Ngidi
Cheteshwar Pujara and Lungi Ngidi. (Photo Source: Getty Images)

দক্ষিণ আফ্রিকাতে একটি নতুন কোভিড-১৯ রূপের আবির্ভাবের কারণে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ভাগ্য নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এই রূপটির নাম দিয়েছে ওমিক্রন, যা আফ্রিকার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। একই কারণে দক্ষিণ আফ্রিকা সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য করেছে। এদিকে, সদ্য উঠে আসা রিপোর্ট থেকে জানা যাচ্ছে ১৬শে ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে ভারত টেস্ট সিরিজ শুরু করবে।  

প্রাথমিকভাবে ভারতের  ১৭ই ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করার কথা ছিল। ঠিক ছিল তিনটি টেস্ট, সমসংখ্যক ওডিআই এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ সহ একটি পূর্ণাঙ্গ সিরিজ হবে। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে আলোচনা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) সময়সূচীতে পরিবর্তন এনেছে। তারিখ পরিবর্তন করার পাশাপাশি চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও স্থগিত করা হয়েছে।

বক্সিং ডে টেস্ট সেঞ্চুরিয়নে হওয়ার সম্ভাবনা রয়েছে 

ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, প্রথম টেস্টটি ১৭ই ডিসেম্বরের পরিবর্তে শুরু হবে ২৬শে ডিসেম্বর। যদিও সংশোধিত সিরিজের কেন্দ্রগুলি এখনও চূড়ান্ত করা হয়নি, তবে ঠিক হয়েছে উদ্বোধনী খেলা হবে সম্ভবত সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। প্রথম টেস্টটিই বক্সিং ডে টেস্ট। 

সিএসএর এক আধিকারিক ক্রিকবাজকে বলেছেন যে বায়ো বাবল এবং কোভিড-১৯ উদ্বেগের কারণে বোর্ডের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই, কেন্দ্র বেছে নেওয়ার ক্ষেত্রে সিএসএর কাছে  সীমিত বিকল্প রয়েছে। আপাতত ঠিক হয়েছে ম্যাচগুলি সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গ, কেপটাউন এবং পার্লে খেলা হবে।  

নতুন প্রকার ওমিক্রন আসার আগেই এই কেন্দ্রগুলো নির্বাচন করা হয়েছিল। যদিও সিএসএ এই একই কেন্দ্রগুলিতেই সিরিজ আয়োজন করার কথা ভাবছে, তবে পুরো সময়সূচী এখনও চূড়ান্ত করা হয়নি। অপারেশনাল সুবিধার কারণে দ্বিতীয় টেস্টটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। 

এর আগে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করেছেন যে সংশোধিত সফরে তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে রয়েছে, এবং টি-টোয়েন্টি সিরিজটি পরে খেলা হবে। “বিসিসিআই ও সিএসএ নিশ্চিত করেছে যে ভারতীয় দল তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করবে। বাকি চারটি টি-টোয়েন্টি পরবর্তী কোন সময়ে খেলা হবে,” শাহকে ক্রিকবাজ উদ্ধৃত করেছিল।

দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক সময়ে দীর্ঘতম ফরম্যাটে খুব একটা ভালো করতে পারেনি। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সময় তারা কেমন খেলবে, তা দেখার বিষয় হবে। ভারত এর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ জিততে পারেনি। 

close whatsapp