ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

২. ভারত বনাম অস্ট্রেলিয়া (ম্যাচ ১৪)

IND vs AUS
IND vs AUS. (Photo Source: Twitter)

এই ম্যাচটিতে ভারতীয় দল ৩৬ রানে জয় পেয়েছিল। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তুলেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। শিখর ধাওয়ান ১০৯ বলে ১১৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। মার্কাস স্টোইনিস ২টি উইকেট পেয়েছিলেন।

অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমে ৩১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। স্টিভ স্মিথ ৭০ বলে ৬৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। অ্যালেক্স কেরি ৩৫ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন। ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ ৩টি করে উইকেট শিকার করেছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন শিখর ধাওয়ান।

Previous
Page 2 / 10
Next

close whatsapp