ওডিআই বিশ্বকাপ ২০১৫-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

৪. ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (ম্যাচ ২৮)

IND vs WI
IND vs WI. (Photo Source: Twitter)

ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে পরাজিত করেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। ওয়েস্ট ইন্ডিজ প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৪.২ ওভারে ১০ উইকেটে ১৮২ রান তুলতে সক্ষম হয়েছিল। জেসন হোল্ডার দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৬৪ বলে ৫৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। মহম্মদ শামি ৩টি উইকেট নিয়েছিলেন। উমেশ যাদব এবং রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট পেয়েছিলেন।

ভারত ৬৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ১৮৫ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। অধিনায়ক এমএস ধোনি ৫৬ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন মহম্মদ শামি।

Previous
Page 4 / 8
Next

close whatsapp