১৯৯৬ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

২. ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (ম্যাচ ১০)

IND vs WI
IND vs WI. (Photo Source: Twitter)

নিজেদের দ্বিতীয় ম্যাচটিতেও জয় পেয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিতেও প্ৰথমে বোলিং করেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। মনোজ প্রভাকর এবং অনিল কুম্বলে যথাক্রমে ১০ ওভারে ৩৯ রান এবং ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি করে উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন রিচি রিচার্ডসন। তিনি ৭০ বলে ৪৭ রান করতে সক্ষম হয়েছিলেন।

ভারত ৩৯.৪ ওভারে ৫ উইকেটে ১৭৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। এই ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন সচিন তেন্ডুলকার। তিনি ৯১ বলে ৭০ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। কার্টলি অ্যামব্রোস এবং রজার হার্পার ২টি করে উইকেট নিয়েছিলেন।

Previous
Page 2 / 7
Next

close whatsapp