বোলারদের ব্যর্থতায় সাত উইকেটে হেরে সিরিজ হাতছাড়া ভারতের, টুইটারে সমালোচনার ঝড়
আপডেট করা - Jan 21, 2022 10:21 pm

দ্বিতীয় ম্যাচেও হল না। টেস্টের পর দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের সিরিজেও হার ভারতের। প্রোটিয়াদের ওপেনিং পার্টনারশিপটাই ভারতের হাত থেকে ম্যাচ বের করে দিল। সেই পার্লেই প্রোটিয়াদের কাছে সাত উইকেটে হেরে গেল টিম ইন্ডিয়া।। এদিন ব্যাটসম্যানরা মান রাখলেও, আগের দিনের মতো এদিনও সেই প্রোটিয়া ব্যাটারদের সাজঘরে ফেরাতে ব্যর্থ ভারতীয় বোলাররা। বুমরা এবং চাহাল পরপর দু উইকেট নিয়ে ভারতীয় শিবিরকে খানিকটা অক্সিজেন যোগালেও শেষরক্ষা হল না। দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে সিরিজও হাতছাড়া ভারতের।
প্রথম ম্যাচে হার। সিরিজ জেতার আশা জিইয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হত ভারতকে। কিন্তু লোকেশ রাহুলরা তা পারেননি। বরং এদিনও প্রোটিয়া ব্যাটরদের ওপর সেই চাপটা রাখতে পারল না ভারতীয় বোলাররা। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ভার প্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। আলোচনা হলেও অপরিবর্তিত প্রথম একাদশই নামানোর সিদ্ধান্ত নেন রাহুল।
Thumping win for #SA and disastrous tour for India, beaten in both Tests and ODIs. Too many questions about individuals and team to list here. Suffice to say multiple challenges ahead for #BCCI #Selectors #RohitSharma ( white ball cricket) and whoever is red ball captain
— Cricketwallah (@cricketwallah) January 21, 2022
Not our day again! Our boys put their heart out on the field but the South African batters were too good today.
We look forward to Cape Town to end the series on a high note. 🙌🏻#PlayBold #TeamIndia #SAvIND pic.twitter.com/l98mZeHwcq
— Royal Challengers Bengaluru (@RCBTweets) January 21, 2022
🚨 RESULT | #PROTEAS WON BY 7 WICKETS
An innings anchored by the opening pair of de Kock (78) and Malan (91) see the #Proteas over the line to claim victory in the Second Betway ODI and secure a series win over India🙌 #SAvIND #BePartOfIt #BetwayODISeries | @Betway_India pic.twitter.com/RM5fo383gv
— Proteas Men (@ProteasMenCSA) January 21, 2022
শুরুতেই জোড়া ধাক্কা ভারতের। টপ অর্ডার ব্যর্থ। ৬৪ রানের মধ্যে ফিরে যায় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার শিখর ধওয়ান ও বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক এদিন এক রানও যোগ করতে পারেননি। সেই সময় ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিল একটা বড় রানের পার্টনারশিপের। আর সেটাই দেখা গেল এদিনঋষভ পন্থ এবং লোকেশ রাহুলকে। ৬৪/১ থেকে ভারতের রানটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেন এই দুই তরুণ তারকা।
একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম শতরানটা হয়ত এদিনই পেতে পারতেন ঋষভ পন্থ। কিন্তু তিনি পারেননি। মাত্র ১৫ রানের জন্য তা হাতছাড়া হয়। তিনি ৮৫ রানে যখন তিনি ফেরেন সেই সময় ভারতের রান ৪ উইকেটে ১৮৩। তার আগেই ১৭৯রানের মাথায় সাজঘরে ফিরে গিয়েছিলেন লোকেশ রাহুল। তিনি করেন ৫৫ রান। এরপর আবারও সেই মিডল অর্ডার ব্যর্থ। শ্রেয়স আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার দক্ষিণ আফ্রিকা বোলারদের ওপর চাপ তৈরি করতে ব্যর্থ হয়। শেষের দিকে সেই শার্দূল ঠাকুর। ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের রান ২৮৭-তে পৌঁছে দেন। সঙ্গে অবশ্যই অশ্বিনের২৫ রানের যোগ্য সঙ্গদ।
Bowling in white-ball cricket needs a shake-up…
— Aakash Chopra (@cricketaakash) January 21, 2022
A comprehensive ODI series win for @OfficialCSA. They will be proud of this success and a much needed one too, given the rumblings within the system a while ago.. Congrats #Bavuma
— WV Raman (@wvraman) January 21, 2022
If someone had told me that India would begin 2022 with defeats in Test and ODI series in South Africa, I would have just laughed at that prediction. But, cricket Hai. Still tough to digest results. #CricketTwitter #SAvsIND
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) January 21, 2022
Only two things to cheer about for India. Bumrah is in a different league and Pant produced an innings of great class.
— Harsha Bhogle (@bhogleharsha) January 21, 2022
হাতে লড়াই করার মতো রান ছিল। অপেক্ষাটা ছিল বোলারদের থেকে একটা ভাল পারফরম্যান্সের। কিন্তু সেটাই করতে পারেননি বুমরা, চাহাল এবং শার্দূলরা। দক্ষিণআফ্রিকার ওপেনিং পার্টনারশিপটাই এদিন ম্যাচের ভবিষ্যতটা নিশ্চিত করে দিয়ে যায়। ডি কক ও মালানের ১৩২ রানের পার্টনারশিপ। ডিকক ফেরেন ৭৮ রানে। এরপরে মালানকে ৯১ রানে সাজঘরে ফেরান বুমরা। কিছুক্ষণের মধ্যেই বাভুমাকে ফিরিয়ে দেন চাহাল।দক্ষিণ আফ্রিকার রান তখন ৩ উইকেটে ২১৪।
একটা ক্ষীণ আশা জাগলেও, সেই চাপটা ধরে রাখতে পারেননি ভারতীয় বোলাররা। আর এক উইকেটও তুলতে পারেননি ভুবনেশ্বর থেকে অশ্বিনরা। প্রোটিয়াদের দেশে বছরের শুরুটা একেবারেই ভাল হল না ভারতের।