“আমি নির্বাচক প্রধান হলে মহম্মদ সামি দলে থাকতেন”- দল ঘোষণার পর জানালেন শ্রীকান্থ

Mohammed-Shami
Mohammed-Shami. ( Photo Source: Twitter)

সোমবারই এশিয়া কাপের জন্য ভারকীয় দল ঘোষমা করেছেন নির্বাচকরা। তার আগেই অবশ্য বড়সড় ধাক্কাটা এসেছিল ভারতীয় শিবিরের প্রতি। কোমড়ের চোটের জন্য এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে দলে নেই হর্শল পটেলও। সেই থেকেই শুরু হয়েছিল আরেকটা জল্পনা। এশিয়া কাপের দলে কী তবে আসতে চলেছেন মহম্মদ সামি। দুঞ্জনটা আকম্ভ হলেও, তা সত্যি হয়নি। তিন পেসারই স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। আর সেখানেই মহম্মদ সামিকে দলে দেখতে না পেয়ে রীতিমত ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ।

ভারতীয় দলে চোট সারিয়ে ফিরেছেন লোকেশ রাহুল। একইসঙ্গে ফিরেছেন বিরাট কোহলিও। এচাড়া দীপক চাহারের বহুদিন পর প্রত্যাবর্তন দেখেও খুশি হয়েছেন শ্রীকান্থ। কিন্তু মহম্মদ সামিকে দলে না রাখাটাই বেশ হতবাক করে দিয়েছে তাঁকে। একসময় ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বও সামলেছেন তিনি। এই দল ঘোষণা দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে তিনি নির্বাচক কমিটির প্রধান হলে মহম্মদ সামি দলে থাকত।

এশিয়া কাপের জন্য ঘোষিত তিন পেসারের মধ্যে নেই মহম্মদ সামি

এবারের আইপিএলে মহম্মদ সামি বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। যদিও তারপর তাঁরে ভারতীয় টি টোয়েন্টি দেখা জায়নি। একদিনের দলেই খেলানো হয়েছে মহম্মদ সামিকে। কিন্তু এবারের এসিয়া কাপে মহম্মদ সামির দলে থাকাটা নাকি প্রয়োজন ছিল বলেই মনে করছেন শ্রীকান্থ। শুধু কী শ্রীকান্থ। অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররাও মহম্মদ সামিকে দলে না রাখা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

স্টার স্পোর্টসের একটি শো-তে শ্রীকান্থ জানিয়েছেন, “আমার দলে মহম্মদ সামি সবসময়ই রয়েছেন। আমি যদি এই মুহূর্তে ভারতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম তবে এই দলে মহম্মদ সামি থাকতেনই। আর খুব সম্ভবত এই দলে রবি বিষ্ণোইয়ের সুযোগ হত না। তবে আমি মনে অক্।র পটেল কিন্তু এখনও পর্যন্ত দলে আসার জন্য বেশ বড় একজন প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের বড় প্রতিদ্বন্দ্বী তিনি”।

সোমবার ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বোর্ড। সেখানেই রয়েছে বেশকিছু চমক। জসপ্রীত বুমরাহ না থাকায় তিন পেসারকে নিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দল। আভেশ খান, ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংকে ভারতীয় দলে রাখা হয়েছে। আর সেখানেই প্রশ্ন তুলেছেন অনেকে। যে সুরে সুর মিলিয়েছেন খোদ ক্রিস শ্রীকান্থও। তাঁর মতে আরও একজন মিডিয়াম পেসার রেখা উচিত্ ছিল ভারতীয় দলের। আর সেটা যে মহম্মদ সামির কথাই তিনি বলেছেন তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ২৭ অগস্ট শুরু হবে এবারের এশিয়া কাপ। সেখানেই ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল। নতুন এই দল পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp