টি২০ বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম নিউ জিল্যান্ড হবে, মনে করছেন এবি ডেভিলিয়র্স

AB de Villiers
AB de Villiers. (Photo by Anthony Au-Yeung/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার নামছেভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড। সেমিপাইনাল শুরু হও.ার আগেই বিরাট ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। ভারত বনাম পাকিস্তান নয়। এবারের টি টোেয়েন্টি বিশ্বকাপে নাকি  ফাইনাল েহতে চলেছে ভারত বনাম নিউ জিল্যাল্ড। সেইসঙ্গে ভারতকেই চ্যাম্পি.য়ন হিসাবেও ঘোষণা করেছেন তিনি।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। সুপার টুলেয়ভ পর্বে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারতীয় দল। সেইসঙ্গে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই সূর্যকুমার যাদবকে সকলে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্টসি ডিগ্রী বলে ডাকতে শুরু করেছে। এবি ডেভিলিয়র্স নিজেও আপ্লুত সূরযকুমারের পারফরম্যান্স দেখে। ভারতীয় েদলের এমন পারফরম্।যান্স দেখার পরই এত বড় ভবিষ্যদ্বানী করেছেন তিনি।

ভারতকে চ্যাম্পিয়ন হিসাবে মনে করছেন এবি ডেভিলিয়র্স

একইসঙ্গে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন এবি ডেভিলিয়র্স। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির ব্যাটে এবার রানের ঝড়। ইতিমধ্যেই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে তিনটি অর্ধশতরানও করা হয়ে গিয়েছে তাঁর। বরাবরই বিরাট কোহলির ভাল বন্ধু ডেভিলিয়র্স। আর বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির এমন পারফরম্যান্স যে তাঁকে মুগ্ধ করবে তা বলাই বাহুল্য।

এদিন এবি ডেভিলিয়র্স জানাচ্ছেন, “আমার মনে হয় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে। আর এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হবে ভারত। এই মুহূর্তে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব দুর্ধর্ষ ফর্মে রয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে। টি টোয়েন্টি বিশ্বকাপে গোটা ভারতীয় দলই এবার অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছে”।

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। কিন্তু নেদারল্যান্ডস ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। পরপর তিন ম্যাচে অর্ধশতরান করেছেন সূর্যকুমার যাদব। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তাঁর হাত ধরেই বিরাট রানে পৌঁছেছিল ভারতীয় দল। এবার সেমিফাইনালে নামার পালা ভারতীয় দলের। সেখানেও ইংল্যান্ডের থেকে ভারতকেই এগিয়ে রাখছে সকলে।

এবি ডেভিলিয়র্সের মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত শুধু খেলবেই নয়, রোহিত শর্মারা চ্যাম্পিয়ন হবে বলেও আশাবাদী হয়ে রয়েছেন তিনি।

close whatsapp