রেকর্ড দামে নেওয়া স্মৃতি মন্ধনাকেই অধিনায়ক করার ইঙ্গিত মাইক হেসনের
আপডেট করা - Feb 13, 2023 8:16 pm

প্রথম মহিলা আইপিএল। সেখানেই রেকর্ড গড়ে সকলের নজর কাড়লেন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা। মহিলা আইপিএলের মঞ্চে সর্বোচ্চ দামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে গিয়েছেন তিনি। তাঁর মতো ক্রিকেটারকে শুরুতেই তুলে নিতে পেরে আপ্লুত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জের্স বেঙ্গালুরুর কোচ মাইক হেসন। শুধু তাই নয় স্মৃতি মন্ধনার নেতৃত্বেই যে প্রথম আইপিএলের মঞ্তে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তা বলার অপেক্ষা রাখে না। স্মৃতি মন্ধনা, অ্যালিসা পেরি এবং ডিভাইনদের মতো তারকা ক্রিকেটারদের একদলে পাওয়া যে স্বপ্নপূরণের চেয়ে কম কিচু নয়, তা বলতে কোনও দ্বিধা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচ মাইক হেসনের।
মহিলাদের আইপিএলের ঘোষণা হওয়ার পর থেকেই এই প্রতিযগিতা ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। ১৩ ফেব্রুয়ারী মহিলা আইপিএলের নিামের দিন ঘোষণা হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছিল হৈচৈ। এদিন মহিলা নিলামে প্রথম নামই ছিল স্মৃতি মন্ধনার। তাঁকে নিতে যে এদিন শুরু থেকেই লড়াইটা ছিল হাড্ডহাড্ডি তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই সকলকে টেক্কা দিয়ে স্মৃতি মন্ধনার মতো ক্রিকেটারকে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় দলের সহ অধিনায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। অভিজ্ঞতা রয়েছে স্মৃতি মন্ধনারর। তাঁকেই কার্যত অধিনায়কও করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
স্মৃতি মন্ধনাকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৩ কোটি ৪০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন স্মৃতি মন্ধনা। বিরাট কোহলি বরাবরই তাঁর আদর্শ। সেই বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিতেই এবার জায়গা হয়েছে তাঁর। ভারতীয় দলের হয়ে এই মুহূর্তে সেরা পারফর্মারের তকমা রয়েছে স্মৃতি মন্ধনার গায়ে। সেই কারণে শুরু থেকেই তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছিল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। মহিলা আইপিএলে রেকর্ড দামে স্মৃতি মন্ধনাকে দলে নিয়েছে তারা। একইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই বিরাট দামে গিয়েছেন এলসি পেরি এবং সোফি ডিভাইনদের মতো তারকরা।
এখানে দেখুনঃ WPL Auction Live Updates
এই তিনজন ক্রিকেটারকে একসঙ্গে দলে নিতে পেরে আপ্লুত মাইক হেসন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সকলেই স্মৃতি মন্ধনা এবং এলসি পেরির দক্ষতা সম্বন্ধে যথেষ্ট অবগত রয়েছেন। সেজন্য শুরু থেকেই এই দুই ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আমরা মরিয়া ছিলাম। এমন দক্ষ ক্রিকোটারদের সদলে নিতে পেরে আপ্লুত আমরা। স্মৃতি মন্ধনা, সোফি ডিভাইন এবং এলসি পেরির মতো তারকা ক্রিকেটারদের দলে পাওয়াটা কোনও স্বপ্নপূরণের চেয়ে কম কিছু নয়। স্মৃতি মন্ধনার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে এবং ভারতীয় পরিবেশ সম্বন্ধে ওয়াকিবহাল রয়েছেন। তিনি আমাদের অধিনায়ক হতে পারেন”।
এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে রয়েছেন স্মৃতি মন্ধনা। যদিও শেষপর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারেননি তিনি। তবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছেন স্মৃতি মন্ধনা। বিরাট কোহলি সবসময়ই তাঁর প্রিয় ক্রিকেটার। তাঁর শিবিরেই সুযোগ পেয়ে আপ্লুত ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা।
এখানে দেখুনঃ WPL Auction Live Updates