হার্দিক আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তারকা অলরাউন্ডারকে বিশ্রামের প্রসঙ্গে রোহিত শর্মা

Hadrik Pandya
Hadrik Pandya . (Photo by Francois Nel/Getty Images)

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের ত্রাতা ছিলেন হার্দিক পান্ডিয়া। বোলিং এবং ব্যাটিংয়ে তাঁর হাত ধরেই পাকিস্তান বধ সম্পূর্ণ হয়েছিল টিম ইন্ডিয়ার। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। পাকিস্তানকে হারানোর এবার ভারতের সামনে রয়েছে হংকং। কিন্তু সেই হংকংয়ের বিরুদ্ধেই ভারতীয় দলে রাখা হয়নি হার্দিক পান্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম গুরত্বপূর্ণ ক্রিকেটার হলেন হার্দিক পান্ডিয়া। আর সেই কথা বিচার করেই হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এশিা কাপের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের বদলা নেওয়ার লক্ষ্যই এবার চিল ভারতীয় দলের সামনে। সেই লক্ষ্যে পৌঁছনোর রাস্তায় অবশ্য কাঁটা বিছিয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু শেষরক্ষা হয়নি। হার্দিক পান্ডিয়ার  দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করেই পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল টিম ইন্ডিয়া। আর তাতেই আপ্লুত এখন সকলে। কিন্তু প্রতিযোগিতায় এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে ভারতের।

হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে এসেছেন ঋষভ পন্থ

আর সেই সমস্ত কথা মাথায় রেখেই হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। এদিন হংকংয়ের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। ধারেভারে যে ভারতীয় দল অনেকটাই এগিয়ে রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই কতা হিসাব করেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মার মুখেও শোনা গিয়েছে সেই কথা। হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়াতেই এমন সিদ্ধান্ত।

টস করতে আসার পর ভারতের প্রথম একাদশ সম্বন্ধে জানিয়্ছেন, “হার্দিক পান্ডিয়া আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সেই কথা হিসাব করেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এই দলে এসেছেন ঋষভ পন্থ”।

পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয় সেই ম্যাচে বল হাতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। রবীন্দ্র জাদেজার সঙ্গে সেই ম্যাচে ৫২ রানের পার্টনারশিপ গড়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুধুমাত্র তাই নয় সেই ম্যাচে ৩৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন এই তারকা অল রাউন্ডার।

তাঁর হাত ধরেই পাকিস্তান বধ করেছিল ভারত। তিনি একাই শেষ করে দিয়েছিলেন পাকিস্তানের বোলিং লাইনআপ। প্রতিযোগিতায় এখনও বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতীয় দলের সামনে। এই মুহূর্তে কেরিয়ারের অন্যতম সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। সবকিছু বিচার করেই তাঁকে বিশ্রামের সিদ্ধান্ত।

close whatsapp