টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে ব্রায়ান লারার সঙ্গে মধ্যাহ্নভোজে হার্দিক পান্ডিয়া

Hardik Pandya and Brian Lara
Hardik Pandya and Brian Lara. (Photo Source: Instagram)

একদিনের সিরিজ জয় হয়ে গিয়েছে। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য টি টোয়েন্টি সিরিজ জয়। একদিনের সিরিজের মতো এবার রোহিত শর্মার হাত ধরে সেখানে ভারতীয় দল ক্যারিবিয়ান ব্রিগেডকে হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা সে তো সময়ই বলবে। তবে তার আগে ভারতীয় দলের সদস্যরা যে বেশ খোশ মেজাজে রয়েছে তা বলাই বাহুল্য। টি টোয়েন্টি সিরিজের আগেই ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারার সঙ্গে মধ্যাহ্নভোজে তারকা অল রাউন্ডার হারদিক পান্ডিয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভইরাল।

শুক্রবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। একদিনের ক্রিকেটে অন্যান্য তারকা ক্রিকেটারদের সঙ্গে হার্দিক পান্ডিয়াকেও বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। কয়েকদিন আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ভারতীয় তারকারা। টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে দেশে ফেরাই এখন তাদের একমাত্র লক্ষ্য। তার আগেই ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারার সঙ্গে দীর্ঘ সময় কাটালেন ভারতের তারকা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জয়ের পরই ভারতীয় ড্রেসিংরুমে উপস্থিত হয়েছিলেন ব্রায়ান লারা। সেখানে তরুণ ক্রিকেটারদের সহ্গে বেশকিছুক্ষণ সময়ও কাটিয়েছিলেন তিনি। নানান উপদেশ দিতে দেখা গিয়েছিল প্রাক্তন রকিংবদন্তী ক্রিকেটারকে। এবার সামনে টি টোয়েন্টি সিরিজের লক্ষ্য। সদ্যই বারতীয় দলে ফের প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ। আর সেখানেই রয়েছেন আবার ব্রায়ান লারার মতো ক্রিকেটার।

বিশ্রাম কাটিয়ে টি টোয়েন্টি সিরিজেই ফিরেছেন হার্দিক পান্ডিয়া

এমন তারকার সঙ্গে ,ময় কাটানোর সুযোগ যে কেউই হাতছাড়া করবেন না তা বেশ স্পষ্ট। হার্দিক পান্ডিয়াও তার ব্যতিক্রম নন। শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত। তার আগেই কিংবদন্তী ব্রায়ান লারার সঙ্গে মধাহ্নভোজ সারলেন তিনি। সেখানেই চলল ক্রিকেট নিয়ে তাদের নানান আলাপ আলোচনা। আর বলাই বাহুল্য ব্রায়ান লারার থেকে হার্দিক যে বেশকিছু পরামর্শও পেয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

অস্ত্রোপচারের পর থেকেই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। তাঁর ফর্ম নিয়ে কথা বলতে আরম্ভ করেছিলেন সকলে। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দির পান্ডিয়া সুযোগ পেলেও, তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি সমালোচকরা। হার্দিক অবশ্য সেখানে ব্যর্থই হয়েছিলেন। এরপরই ক্রিকেট থেকে কয়েক মাসের জন্য অব্যহতি নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। নিজেকে সম্পূর্ণ ফুট ও সুস্থ করেই মাঠে ফেরার কথা জানয়েছিলেন তিনি।

আইপিএলের মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন হয়েছিল হার্দিক পান্ডিয়ার। গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন। সেখানে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই ফের নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। সুধু তাই নয় তাঁর হাত ধরে অভিষেকেই আইপিএস চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। এছাড়া গুজরাত টাইটান্সের সর্বোচ্চ রানও করেছিলেন হার্দিক পান্ডিয়া। এরপরই ভারতীয় দলে ফের নিজের জায়গা ফিরে পেয়েছেন। এখন টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক নিজেকে নিয়মিত সদস্য করে তুলতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp