ক্যান্সার সচেতনতার উদ্যোগে বিশেষ জার্সি পরে নেমে খুশি হার্দিক পান্ডিয়া
আপডেট করা - May 15, 2023 9:13 pm

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে গুজরাত টাইটান্স। সোমবার ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ ছিল। সেখানেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছে গুজরাত টাইটান্স। এই ম্যাচ জিততে পারলেই এবারের আইপিএলের প্রথম দল হিসাবে প্লেঅফের জায়গা পাকা করে ফেলবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই নামার আগে এক বিশেষ উদ্যোগ গুজরাত টাইটান্সের। ক্যান্সার সচেতনতায় এবার এক বিশেষ উদ্যোগ নিয়েছে গুজরাত টাইটান্স। ক্যান্সারের সচেতনতায় উদ্যোগ নিয়ে বিশেষ জার্সি পরে এবার মাঠে নামলেন গুজরাত টাইটান্সের তারকা ক্রিকেটাররা।
সেই জার্সি পরেই আপ্লুত হারক্দিক পান্ডিয়া। এই মুহূর্তে গোটা বিশ্বে ক্যান্সারের হানায় বহু মানুষই অসুস্থ হয়ে রয়েছেন। এখনও এই দূরারোগ্য রোগ নিয়ে অনেকের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে। সেই দিকেই মানুষকে সচেতন করে তোলার জন্য এই বিশেষ জার্সি পরে মাঠে নেমেছেন গুজরাত টাইটান্সের ক্রিকেটার। ল্যাভেন্ডার জার্সি পরেই নেমেছেন হার্দিক পান্ডিয়া, শুভমন গিলরা। এমন একটা বিশেষ উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। এই জার্সি পরে মাঠে নামতে পেরে আপ্লুত তিনি।
ক্যান্সার সচেতনতার জন্য নতুন জার্সিতে মাঠে নেমেছে গুজরাত টাইটান্স
গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল এই তারকা ক্রিকেটার। যদিও এবারের আইপিএলে সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন হার্দিক পান্ডিয়া। এমনকী ঘরের মাঠে শেষ ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন এই তারকা ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি। যদিও শুভমন গিল এবার দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন গুজরাত টাইটান্সের হয়ে।
নতুন জার্সি পরে মাঠে নেমে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “এটা সত্যিই খুব বিশেষ। কারণ ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যধির বিরুদ্ধে সচেতনতার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই জার্সির রংটা যেমন সুন্দর, তেমনই এই জার্সির মতোই ভাল ক্রিকেটও খেলতে হবে আমাদের। এই গোটা আইপিএল জুড়ে আমরা ভাল পারফরম্যান্স দেখাতে চাই। মাদের কাছে পয়েন্ট টেবিলের বিশেষত্য খুব একটা বেশী নেই। প্রত্যেকেই যথেষ্ট খোশ মেজাজে রয়েছেন। এই বছরটাও আমরা ভাল পারফরম্যান্স দেখাচ্ছি”।
এবারের আইপিএলেও নিজেদের পারফরম্যান্সের ধারা বজায় রেখেছে গুজরাত টাইটান্স। যদিও সেষপ্রযন্ত সেই ধারা তারা বজায় রাখতে পারে কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। আইপিএলের মঞ্চেই পরিবেশ বাঁচানোর উদ্যোগ নিয়ে সবুজ জার্সি পরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার গুজরাত টাইটান্সও এক বিশেষ উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে।