ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতের পাঁচটি স্মরণীয় ম্যাচের ব্যাপারে জেনে নিন

৪. ২০০৩ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ – ভারত বনাম ইংল্যান্ড

Ashish Nehra
Ashish Nehra. (Photo Source: Twitter)

গ্রুপ পর্বের এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫০ রান তুলেছিল সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত। রাহুল দ্রাবিড় ৭২ বলে ৬২ রান করেছিলেন। সচিন তেন্ডুলকার ৫২ বলে ৫০ রান করতে সক্ষম হয়েছিলেন।

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন আশিস নেহরা। ভারতের জয়ের পিছনে তিনি সবথেকে বড় অবদান রেখেছিলেন। তিনি ১০ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন। ইংল্যান্ড ৪৫.৩ ওভারে মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। ভারতীয় দল ম্যাচটিতে ৮২ রানে জয় পেয়েছিল।

Previous
Page 4 / 5
Next

close whatsapp