ভারত-আফগানিস্তান ম্যাচের আগে দুবাই ক্রিকেট স্টেডিয়ামের কাছে বহুতলে আগুন
আপডেট করা - Sep 8, 2022 7:35 pm

ভারত বনাম আফগানিস্তান ম্যাচের আগেই হঠাত্ই উত্তেজনা দুবাই ক্রিকেট স্টেডিয়ামের বাইরে। ম্যাচ সুরু হতে কিছুক্ষণই বাকি রয়েছে। তার আগে হঠাত্ই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরের একটি বহুতলে আগুন। আর সেই ছবি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়াতে থাকে। ম্যাচ হওয়া নিয়েও হাত্ই উদ্বেগ প্রকাশ করতে থাকেন অনেকে। কারণ স্টেডিয়ামে প্রবেশের পথেই রয়েছে সেই বিন্ডিং। তবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে তেমনকিছু ঘটেনি।
শোনাযাচ্ছে স্টেডিয়ামের বাইরে একটি বিল্ডিংয়ে হঠাত্ই আগুন লাগে। স্টেডিয়ামে প্রবেশের পতেই সেই বিল্ডিং। যদিও অগ্নি নিরাপত্তা করিনীদের তত্পরতায় শীঘ্রই পরিস্থিতি অনুকূলে নিয়ে আসা সম্ভব হয়েছে। ম্যাচ হওয়া নিয়ে আর কোনওরকম সমস্যা নেই বলেই শোনাযাচ্ছে। নির্দিষ্ট সময়েই শুরু হবে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। ইতিমধ্যে ক্রিকেটাররা নাকি স্টেডিয়ামে প্রি ম্যাচ প্রস্তুতির জন্য পৌঁছেও গিয়েছে। দুবাই ক্রিকেট স্টেডিয়ামের পাশে এক অফিস বিল্ডিংয়েই সেই আগুন লেগেছিল।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে ভারত
যদিও সেই আগুনের কোনওরকম প্রভাব স্টেডিয়ামে পড়েনি। সুপার ফোর পর্বের শেষ ম্যাচে এওদিন বারত ও আফগানিস্তান মুখোমুখি হচ্ছে। এবারের এসিয়া কাপে ভারত সুরুটা ভাল করলেও, শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। কিন্তু সুপার ফোরে পুরপর দুই ম্যাচে হেরে এবারের এশিয়া কাপে যাত্রা শেষ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই হারতে হয়েছে তাদের। শেষ একটা সুযোগ থাকলেও, পাকিস্তানের কাছে আফগানিস্তান হারার পরই সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের।
#dubai में क्रिकेट स्टेडियम के बाहर लगी भियानक आग। इसी स्टेडियम में भारत और अफगानिस्तान के दरमियान मैच खेला जाना है। #fire #dubaicricketstadium #Indvsafg pic.twitter.com/ocxBD1q8vy
— Harpinder Singh (@HarpinderTohra) September 8, 2022
অন্যদিকে পরপর দুই ম্যাচে আফগানিস্তানও এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে। সুপার ফোরের শেষ ম্যাচে এদিন ভারত আফগানিস্তানের বিরুদ্ধে নামছে। সুপার ফোরে জিতেই নি.ম রক্ষার ম্যাচ শেষ করতে মরিা ভারতীয়দল। অন্যদিকে আফগানিস্তানও ভারতকে এক ইঞ্চু জায়গা ছাড়তে নারাজ। তার আগেই হঠাত্ দুবাই ক্রিকেট স্টেডামের কাছাকাছি আগুনের ঘটনায় উদ্বেগ বেড়েছিল অনেকেরই।
ম্যাচ হওয়া নিয়েও সংশয় প্রকাশ করতে শুরু করেছিল অনেকে। যদিও শেষপর্যন্ত সেই আগুন কোনও ভ.াবহ আকার নেয়নি। দুবাই স্টেডিয়ামংের কাছেই এক বহুতলে আগুল লেগেছিল। যদিও অগ্নিনিরাপত্তা বাহিনীদের তত্পরতায় দ্রুতই সেই আগুন নিয়ন্ত্রনে চলে এসেছেষ ম্যাচও সঠিক সময়েই সুরু হবে এদিন। এখনও পর্যন্ত দুই দলের একজনও একটিও ম্যাচ জিততে পারেনি। এদিন জয়ের হাসি কার মুখে ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।